‘জোট সত্ত্বেও কাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দীগ্রামে সিপিআই ও আইএসএফের আলাদা প্রার্থী’ : অভিষেক

‘জোট সত্ত্বেও কাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দীগ্রামে সিপিআই ও আইএসএফের আলাদা প্রার্থী’ : অভিষেক

ভাঙড় : ‘জোট করা সত্ত্বেও, নন্দীগ্রামে কাকে সুযোগ করে দেওয়ার জন্য সিপিআই ও আইএসএফও আলাদা আলাদা প্রার্থী দিয়েছে ?’ ভাঙড়ের সভামঞ্চ থেকে এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠের (শানপুকুর) জনসভা থেকে একাধিক ইস্যুতে নৌশাদ সিদ্দিকি ও আইএসএফের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, “সিপিএম আর আইএসএফের জোট হয়েছে। হয়েছে কি না ? সংখ্যালঘুদের পাকিস্তানি কে বলে ? শুভেন্দু অধিকারী। তাই তো ? এবার আমার প্রশ্ন যদি, শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের বাংলাদেশি পাকিস্তানি বলেন, আর সিপিএমের সঙ্গে আইএসএফের জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। কেন ? কাকে সুযোগ করে দেওয়ার জন্য ? কার হাত শক্তিশালী করার জন্য ? কার থেকে টাকা নেওয়া হয়েছে ? যদি জোট হয়ে থাকে কেন সেখানে দুই দলই প্রার্থী দেবে ? তার মানে কী ? সংখ্যালঘু ভোট ভাগ করো, আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও। বিজেপির বি টিম। আর আমি যদি মিথ্যা কথা বলি, তোমার সৎ সাহস থাকে, আর বুকের পাটা থাকে, অন-রেকর্ড বলে যাচ্ছি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ঢোকাও। দেখি কার কত সাহস ?” Mamata Banerjee

এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক। ভাঙড়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে উন্নয়নের গ্যারান্টি দেন তিনি। অভিষেক বলেন, “যে ভুল ভাঙড়ের মানুষ ২০২১ সালে করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। উন্নয়ন থমকে যাবে। সওকত আমাকে বলছেন, দাদা অনেক লোকের বাড়ি পাওয়া বাকি আছে। আমি বললাম, কত ? বলছেন, ৫০ হাজার লোক বাড়ি পাবেন। আমি বললাম, গত ২ বছরে তৃণমূল কংগ্রেস জেতার পর ৩২ হাজার লোক বাড়ি পেয়েছেন। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সওকত মোল্লাকে জেতান। তিন বছরের মধ্যে ৫০ হাজার বাড়ি তৃণমূল কংগ্রেস সরকার দেবে। আমার গ্যারান্টি। আমি কথা দিয়ে গেলাম। প্রতিজ্ঞা দিয়ে গেলাম। শপথ নিয়ে গেলাম। ৫০ হাজার বাড়ি। জয়নগরের যিনি বিধায়ক আছেন বিশ্বনাথ দাস, জিজ্ঞাসা করবেন…দুই বছরে ৭৩ হাজার বাড়ি দিয়েছি। ফলের নিরিখেও এবার ভাঙড়কে দক্ষিণ ২৪ পরগনায় প্রথম হতে হবে। উন্নয়নের নিরিখে প্রথম করার দায়িত্ব আমার।”

Previous post

Narendra Modi: মোদির নৌকা চালিয়েছিলেন গৌরাঙ্গ! তবে, তাঁর বাড়ির দেওয়ালে কার ছবি জানেন? কেমন করে কাটে তাঁর জীবন?

Next post

১৩ বছর ধরে অক্ষত রেকর্ড, আইপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় প্রথম দশে কারা?

Post Comment

You May Have Missed