Drowning Death: নদীতে স্নান করতে যাওয়াই কাল হল! সুবর্ণরেখা গিলে খেল বাবা-ছেলেকে, একসঙ্গে স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর মহিলা

Drowning Death: নদীতে স্নান করতে যাওয়াই কাল হল! সুবর্ণরেখা গিলে খেল বাবা-ছেলেকে, একসঙ্গে স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর মহিলা

Last Updated:

West Medinipur Drowning Death: শুক্রবার দুপুরে প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পেতে নদীতে স্নান করতে নেমেছিলেন বাবা-ছেলে। সুবর্ণরেখা গিলে খেল তাদের। ঘটনায় শোকস্তব্ধ দাঁতন থানার বড়া এলাকা।

দাঁতনে বাবা-ছেলের একসঙ্গে জলে ডুবে মৃত্যু
দাঁতনে বাবা-ছেলের একসঙ্গে জলে ডুবে মৃত্যু

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়ির কাছে নদী। প্রায় প্রতিদিন সেই নদীতে স্নান করেন বহু মানুষ। শুক্রবার সেই নদীতেই স্নান করতে নেমে ঘটল বিপত্তি। প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পেতে নদীতে নেমে আর ফেরা হল না বাড়ি। বাবার সঙ্গে জলে তলিয়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান মানস চন্দ (৪৮) ও তাঁর মাত্র আট বছরের পুত্রসন্তান মৌসম চন্দ। প্রতিদিনের মতোই এদিন তাঁরা নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু মুহূর্তের অসতর্কতায় ঘটে যায় চরম বিপর্যয়। ঠিক কী কারণে তাঁরা গভীর জলে তলিয়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। পরে জল থেকে উদ্ধার হয় বাবা ও ছেলের নিথর দেহ। ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

একসঙ্গে জলে ডুবে মৃত্যু বাবা-ছেলের

একসঙ্গে জলে ডুবে মৃত্যু বাবা-ছেলের

​স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পাওয়া মাত্রই পরিবারের লোকজনকে খবর দেন এবং দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বাবা ও ছেলের নিথর দেহ উদ্ধার করে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একসঙ্গে স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর মহিলা

একসঙ্গে স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর মহিলা

এক নিমেষে একটি পরিবারের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা বড়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ​নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গরম থেকে প্রতিদিন যে নদী রেহাই দেয়, সেই নদী কেড়ে নিল দু’টি প্রাণ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Drowning Death: নদীতে স্নান করতে যাওয়াই কাল হল! সুবর্ণরেখা গিলে খেল বাবা-ছেলেকে, একসঙ্গে স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর মহিলা

Post Comment

You May Have Missed