Assembly Elections 2026: পুরুলিয়ায় শান্তিপূর্ণ প্রথম দফার নির্বাচনের পর স্ট্রং রুমে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইভিএম, নজরদারিতে প্রশাসন!

Assembly Elections 2026: পুরুলিয়ায় শান্তিপূর্ণ প্রথম দফার নির্বাচনের পর স্ট্রং রুমে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইভিএম, নজরদারিতে প্রশাসন!

Last Updated:

Assembly Elections 2026: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই পুরুলিয়ায় মিটল প্রথম দফার নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ, প্রশাসনের কড়া নজর!

+

স্ট্রং-রুমে ইভিএম নিয়ে হাজির ভোট কর্মীরা

পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : রাজ্য জুড়ে সম্পন্ন হল প্রথম দফার বিধানসভা নির্বাচন। জেলা পুরুলিয়াতে মোটের উপর সুষ্ঠুভাবে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সম্পন্ন হতে না হতেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। এরপরেই ব্যালট নিয়ে ডিসিআরসির উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। পুরুলিয়া জেলার স্ট্রং রুমগুলির মধ্যে অন্যতম সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের স্ট্রং-রুম। জেলার বিভিন্ন জায়গা থেকে ভোটকর্মীরা ব্যালট নিয়ে হাজির হচ্ছেন এখানে। রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। ‌

এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, জেলা জুড়ে মোটের উপর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। স্টং রুমে ইভিএম নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। সমস্ত কিছুই নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। সুষ্ঠ ভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয় তার জন্য তাদের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Assembly Elections 2026: পুরুলিয়ায় শান্তিপূর্ণ প্রথম দফার নির্বাচনের পর স্ট্রং রুমে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইভিএম, নজরদারিতে প্রশাসন!

Post Comment

You May Have Missed