WB Assembly Election 2026: এক বুথের ভোটার দিলেন অন্য বুথে ভোট! ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির অভিযোগে চ্যাংরাবান্ধায় তোলপাড়

WB Assembly Election 2026: এক বুথের ভোটার দিলেন অন্য বুথে ভোট! ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির অভিযোগে চ্যাংরাবান্ধায় তোলপাড়

Last Updated:

West Bengal Assembly Election 2026: জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দ বদলে গেল দুশ্চিন্তায়! ভোটকর্মীদের গাফিলতিতে এক বুথের ভোটারের অন্য বুথে ভোট দেওয়ার অভিযোগ।

চ্যাংরাবান্ধার এক ভোটার অন্য বুথে গিয়ে ভোট দিয়ে ফেলেন | প্রতীকী ছবি
চ্যাংরাবান্ধার এক ভোটার অন্য বুথে গিয়ে ভোট দিয়ে ফেলেন | প্রতীকী ছবি

চ্যাংরাবান্ধা, কোচবিহারঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সামনে এল ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির এক অভিযোগ। এর জেরে এক বুথের ভোটার অন্য বুথে গিয়ে ভোট দিয়ে দেন। কোচবিহারের চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটেছে।

জানা যাচ্ছে, এদিন জীবনের প্রথম ভোট দিতে এসেছিলেন অনীশা কানু নামে এক তরুণী। তিনি ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন। তবে ভুল করে ৭৭ নম্বর বুথে ঢুকে পড়েন। তাঁর অভিযোগ, ভোটকর্মীদের একাধিকবার জানান তালিকায় তাঁর নাম কোথায়? কিন্তু তা সত্ত্বেও ভোটকর্মীরা তাঁকে অন্য এক ভোটারের নামে ভোট দিতে বাধ্য করেন।

পরবর্তীতে পরেশ চন্দ্র অধিকারী জানান, প্রিসাইডিং অফিসারের সঙ্গে তাঁর কথা হয়েছে। অনীশার ভোট যাতে নষ্ট না হয়, সেই জন্য পরে তাঁর ‘চ্যালেঞ্জ ভোট’ নেওয়া হবে। এছাড়া এই তরুণী যে ভোটারের নামে ভুল করে ভোট দিয়েছেন, তিনি অভিযোগ জানালে তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্র সহ বাংলার মোট ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তবে চ্যাংরাবান্ধার এই ঘটনায় ভোটকর্মীদের ভূমিকা প্রশ্নের মুখে উঠে এসেছে। কীভাবে এত বড় ভুল হল, সেই প্রশ্ন তুলছেন অনেকে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB Assembly Election 2026: এক বুথের ভোটার দিলেন অন্য বুথে ভোট! ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির অভিযোগে চ্যাংরাবান্ধায় তোলপাড়

Post Comment

You May Have Missed