ছাপ্পার খবর শুনে রুখতে গিয়ে ‘আক্রান্ত’ লাভপুরের বিজেপি প্রার্থী! পুলিশের গাড়ি ভাঙচুর!

ছাপ্পার খবর শুনে রুখতে গিয়ে ‘আক্রান্ত’ লাভপুরের বিজেপি প্রার্থী! পুলিশের গাড়ি ভাঙচুর!

কীর্ণাহার: রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। তারপরেও ঝরল রক্ত। অশান্তি পুরোপুরি এড়াল গেল না!

বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থীর এজেন্ট সকালেই আক্রান্ত হয়েছিলেন। এবার প্রার্থীও আক্রান্ত হলেন! কীর্ণাহারে ‘আক্রান্ত’ লাভপুরের বিজেপি প্রার্থী! বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে। প্রার্থীর দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।

সকালেই মাথা ফাটে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। বিকেলে জানা গেল, বিজেপি প্রার্থী নিজেও আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন সকালে লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্ট আক্রান্ত হয়েছিলেন। তাঁর মাথা ফেটেছিল। রক্ত ঝরেছিল। তার কয়েক ঘণ্টার মধ্যে প্রার্থী নিজে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। 

বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা জানিয়েছেন, তিনি যখন লাভপুর কেন্দ্রের কাজিপাড়া গ্রামে যাচ্ছিলেন, তখন তিনি খবর পান যে, গ্রামে ছাপ্পা চলছে। সেই খবর পেয়েই তিনি তাঁর সঙ্গে যে সমস্ত পুলিশকর্মী ছিলেন তাঁদের নিয়ে কাজিপাড়ার উদ্দেশে রওনা দেন। তাঁর অভিযোগ, গ্রামে ঢোকার সময়ই তাঁকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং মারধর করা হয়। সেই সময় পুলিশকর্মীরা গাড়ি থেকে নেমে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দেবাশিস অভিযোগ করেছেন, তাঁকে মারার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল। গাড়ির ভেতর থেকে তিনি নামতে চাইছিলেন না। কিন্তু জোর করে তাঁকে নামানো হয়। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় মারধর। তাঁর দুই নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়।

এরপর কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযোগ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর অভিযোগ, ছাপ্পা হচ্ছিল খবর পেয়েই তিনি গিয়েছিল এবং তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

তবে শুধু লাভপুরেই নয়, একই ছবি ঘাটালেও। সেখানে মারিচা গ্রামে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটালের ৫ নম্বর অঞ্চলের ১৭০ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ শীতল কপাটের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। একই ছবি দেখা গিয়েছে দুর্গাপুরেও। সেখানে তৃণমূল ও বিজেপির সংঘাতের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। 

Previous post

ভারতগামী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান, অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই আবির্ভূত হলেন মুখোশধারী কম্যান্ডোরা

Next post

WB Assembly Election 2026: এক বুথের ভোটার দিলেন অন্য বুথে ভোট! ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির অভিযোগে চ্যাংরাবান্ধায় তোলপাড়

Post Comment

You May Have Missed