সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, ১৮ হাজার থেকে বেতন এক লাফে ৬৯ হাজার! ৮ম পে কমিশনের ৭টি দাবি জেনে নিন!
৮ম বেতন কমিশনে ৭টি মূল দাবি: ১. ন্যূনতম বেতন ৬৯,০০০ টাকা সংগঠনের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার খরচ অনুযায়ী এই বেতনই যুক্তিযুক্ত। ২. ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর বেতন ও পেনশন সংশোধনের জন্য ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে, যা সব স্তরের কর্মীদের বেতন বৃদ্ধিতে প্রভাব ফেলবে। ৩. বার্ষিক ইনক্রিমেন্ট ৬% বর্তমানে ৩% হারে ইনক্রিমেন্ট হয়। তা বাড়িয়ে ৬% করার দাবি জানানো হয়েছে, যাতে আয় বৃদ্ধির গতি বাড়ে। ৪. পে লেভেল পুনর্গঠন (Rationalisation) বেতন কাঠামো সহজ করতে বিভিন্ন লেভেল একত্র করার প্রস্তাব— লেভেল ২ ও ৩ → একত্র হয়ে লেভেল ৩ লেভেল ৪ ও ৫ → লেভেল ৫ লেভেল ৭ ও ৮ → লেভেল ৮ লেভেল ৯ ও ১০ → লেভেল ১০ লেভেল ৫ কর্মীদের এককালীন লেভেল ৬-এ উন্নীত করার প্রস্তাব ৫. লেভেল ১৩ পর্যন্ত সরল পে ম্যাট্রিক্স জটিলতা কমাতে এবং বৈষম্য দূর করতে একীভূত পে ম্যাট্রিক্স চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ৬. পুষ্টিভিত্তিক বেতন মডেল বেতন কাঠামোকে পুষ্টির মানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। Indian Council of Medical Research-এর নির্ধারিত দৈনিক ৩৪৯০ ক্যালোরি চাহিদা অনুযায়ী খাদ্য খরচ ধরা হয়েছে। এতে প্রোটিন, দুধ, ফল ও সবজি অন্তর্ভুক্ত থাকবে। ৭. খরচ অনুযায়ী বেতনের কাঠামো ভাগ বাস্তব জীবনের খরচ মাথায় রেখে বেতনের নির্দিষ্ট অংশ বিভিন্ন খাতে বরাদ্দের প্রস্তাব— আবাসন খরচ: ৭.৫% জ্বালানি, জল, বিদ্যুৎ: ২০% দক্ষতা উন্নয়ন: ২৫% জীবনযাপন ও অন্যান্য খরচ: ২৫%



Post Comment