West Bengal Election 2026 Phase 1 Voting Live: ১৬টি জেলা, ১৫২টি আসনে শুরু ভোটগ্রহণ, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন, কয়েক জেলায় তাপপ্রবাহের সতর্কতা !

West Bengal Election 2026 Phase 1 Voting Live: ১৬টি জেলা, ১৫২টি আসনে শুরু ভোটগ্রহণ, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন, কয়েক জেলায় তাপপ্রবাহের সতর্কতা !

West Bengal Weather Update: ভোটের দিন তাপপ্রবাহের সতর্কতা !

প্রখর সূর্যের তাপ আর শুকনো পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণে তাপপ্রবাহের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ, বৃহস্পতিবার ভোটের দিন কার্যত জ্বলবে-পুড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকের জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। রোদ উঠতেই চরম গরম এবং ঘামে ভেজা অস্বস্তিতে ভোটের পর্বে চলবে। বিকেলে কোথাও কোথাও বজ্রপাত-সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা। আজ গরম ও অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। ৪০ ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। যেখানে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তি চরমে উঠবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতে। সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। গরম ও অস্বস্তি চরমে উঠবে। একইসঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি থাকবে ২৬ এপ্রিল রবিবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

Post Comment

You May Have Missed