Disaster in Sikkim: কলকাতা থেকে বেড়াতে গিয়েছিলেন সিকিম! বাড়ি ফেরা হল না, হাসপাতালেই সাওন্তীর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিকিমে বিপর্যয়। বেড়াতে দিয়ে প্রাণ গেল এক পর্যটকের। নাম, সাওন্তী দত্ত রায়। কলকাতা থেকে পরিবারের সঙ্গে উত্তর সিকিমে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা হল না।
আরও পড়ুন: TMC: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুত্সা! পথে মহিলা তৃণমূল কংগ্রেস…’ন্যাড়া মাথায় ঘোল’…
জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার উত্তর সিকিমের সঙ্গে ডিন্টামে গিয়েছিলেন সাওন্তী দত্ত। সঙ্গে ছিলেন স্বামী সুশীতল রায়ও। গোলক হয়ে পেলিংয়ে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে, ওয়াটার গার্ডেন এলাকা হঠাত্-এ জ্ঞান হারান সাওন্তী। এরপর ডিন্টামে হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
লাগাতার বৃষ্টি, সঙ্গে ধস। সিকিম আটকে পড়েছেন ১১৩ জন পর্যটক। লাচেন এখন পুরোপুরি বিচ্ছিন্ন। পরিস্থিতি এমনই যে পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনা। ৩ জুন ৩০ জনকে হেলিকপ্টার সাহায্যে উদ্বার করা হয়েছে। নর্থ সিকিমে মিলিটারি ক্যাম্পে ধসের জেরে মৃত্যু হয় তিনজনের। এখনও নিখোঁজ সেনাবাহিনীর ৬ কর্মী ও আধিকারিক। তার মধ্যে রয়েছেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর স্ত্রী, (তিনি অবসরপ্রাপ্ত স্কয়ার্ড্রন লিডার ) , তাঁদের মেয়ে । এছাড়া একজন সুবেদার, একজন নায়েক ও একজন সেপাই নিখোঁজ। ১ জুন ধস নামে এই সেনা ক্যাম্পে।
সেনাবাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি মোতায়েন করেছে। তবে প্রচণ্ড খারাপ আবহাওয়া, দুর্বল মাটি ও উচ্চ পার্বত্য পরিবেশের কারণে উদ্ধার কাজ অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment