West Bengal Election 2026 News: নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে চণ্ডীপুরে অমিত শাহের ঝোড়ো প্রচার
Last Updated:
চণ্ডীপুরের এদিনের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৪ মে ভুল হয়ে গেছে ফলাফলের পর ৫ মে বিজেপির সরকার আসছে। তারপর তৃণমূলের গুন্ডারা পালানোর পথ খুঁজে পাবে না।
চণ্ডীপুর, সৈকত শী: নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে চণ্ডীপুরে সভা করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। ২১ এপ্রিল বিকেলে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। মূলত সভা অনুষ্ঠিত হয় চণ্ডীপুরের বিজেপি প্রার্থী ডাঃ পিযূষ কান্তি দাসের সমর্থনে। সভার শুরুতেই শুভেন্দু অধিকারী হয়ে জয়ধ্বনি দিতে বলেন অমিত শাহ। আর সভার মেজাজ যেন বেঁধে দিলেন অমিত স্যার।
চণ্ডীপুরের এদিনের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৪ মে ভুল হয়ে গেছে ফলাফলের পর ৫ মে বিজেপির সরকার আসছে। তারপর তৃণমূলের গুন্ডারা পালানোর পথ খুঁজে পাবে না। তারা পাতালে লুকিয়ে থাকলেও, সেখান থেকে টেনে এনে জেলে ভরব। এর পাশাপাশি বলেন মমতা দিদি নিজের ভাইপো অভিষেককে বাংলার মুখ্যমন্ত্রী করতে চান। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না। ৪ মে পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট কেটে রেখেছে পালাবেন।”
এদিনের এই সভা থেকে পূর্ব মেদিনীপুর জেলার পান চাষের উন্নতি নিয়ে কথা বলেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অর্থকারী ফসল পানচাষ। এই জেলার বহু মানুষ এই চাষের সঙ্গে যুক্ত। জেলার পান চাষের সঙ্গে যুক্ত মানুষের সাধারণ দাবি জেলায় পানের জন্য গবেষণাগার গড়ে তোলার। সেই দাবিকে কার্যত প্রাধান্য দিল অমিত শাহ। এদিনের চণ্ডীপুরের সভা থেকে বলেন, ” পান রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে চন্ডিপুর। পানের ঔষধি গুণ নিয়ে গবেষণা করা হবে। এর পাশাপাশি বলেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসছে। সরকারে আসার পর ৪৫ দিনের মধ্যে বাংলার সীমায় বেড়া লাগবে। আমি বাংলাদেশীদের বলতে চাই। ৪ তারিখ ভোটের ফলাফল। ৫ তারিখ বিজেপি সরকার হবে। তারপর বাংলাদেশ পাঠাব।”
চণ্ডীপুরের এদিনের এই সভায় সাধারণ মানুষের ঢল নামে। এদিনের এই সভা থেকে অমিত শাহের হাতে তুলে দেওয়া হয় খোল, বর্গভীমা দেবীর মূর্তি, সারদা মায়ের মূর্তি- সহ অন্যান উপহার। এই দিন সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “প্রতিজ্ঞা করেছিলাম লোকসভায় কথা দিয়েছিলাম জেলার ২ আসন মোদিজির হাতে তুলে দেব। তুলে দিয়েছি। আবার কথা দিচ্ছি জেলার বিধানসভার ১৬ টি আসনই মোদীজির হাতে তুলে দেব।”
Purba Medinipur,West Bengal



Post Comment