ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি ! ভোটের সামগ্রী নেওয়ার আগেই আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার..

ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি ! ভোটের সামগ্রী নেওয়ার আগেই আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার..

কলকাতা: ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি, আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ময়দানে ভাঙল DCRC সেন্টারের টেন্ট। পরশু ভোট, কালই DCRC থেকে ভোটের সামগ্রী নেওয়ার কথা ভোটকর্মীদের। প্রচন্ড ঝড়ে ভেঙে পড়ল বুথের সামনের টেন্ট। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন আলিপুরদুয়ার শহর। 

আরও পড়ুন, প্রথম দফা ভোটের আগে ভয়াবহ পরিস্থিতি রাজ্যের জেলায় জেলায় ! প্রচারের শেষ দিনে কোথায় কোথায় অশান্তি ?

মূলত পূর্বেই ঝড়-বৃষ্টির কথা পূর্বাভাসে জানিয়েছিল হাওয়া অফিস। আইএমডি সূত্রে খবর ছিল, ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হবে। হলুদ সতর্কতার তালিকায় ছিল আলিপুরদুয়ারও। সেই পূর্বাভাসের ঠিক পরপরই এবার ঝড়-বৃষ্টির মুখোমুখী আলিপুরদুয়ার। উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী ২৬ এপ্রিল অবধি। এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে গরম ও আর্দ্রতাজনিত জলীয়বাস্পের আশঙ্কা। 

Previous post

RBI Circular: রিজার্ভ ব্যাঙ্কের বিরাট অ্যাকশন! ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিল পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র, প্রভাবিত কোটি কোটি গ্রাহক

Next post

মাসে মাত্র ১০ হাজারের বিনিয়োগ, এই পদ্ধতি মানলে হাতে আসবে প্রায় ৮ কোটি টাকা!

Post Comment

You May Have Missed