Mamata Banerjee: ‘ওদের কারও চাকরি গেলে আমি চাকরি দেব, অভিষেককে বলে দিয়েছি’! I-PAC বন্ধ হওয়ার খবর রটতেই রণংদেহী মমতা
Last Updated:
IPAC-এর কেউ চাকরি হারালে তাঁকে চাকরি দেবেন স্বয়ং মমতা! তারকেশ্বরের সভা থেকে ঘোষণা তৃণমূলনেত্রীর
যদি IPAC-এর কাউকে চাকরিছাড়া করা হলে তাঁদের চাকরি দেবেন বলে জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তারকেশ্বরের সভা থেকে তিনি বলেন, “আমাদের একটা এজেন্সি। আমাদের অত পয়সা নেই। ওদের ভয় দেখিয়ে লাভ নেই। ওদের চাকরিছাড়া করতে দেব না। ওরা আমাদের দলের হয়ে কাজ করবে। আমি অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
IPAC-এর কেউ চাকরি হারালে তাঁকে চাকরি দেবেন স্বয়ং মমতা! তারকেশ্বরের সভা থেকে ঘোষণা তৃণমূলনেত্রীর। যদি IPAC-এর কাউকে চাকরিছাড়া করা হলে তাঁদের চাকরি দেবেন বলে জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তারকেশ্বরের সভা থেকে তিনি বলেন, “আমাদের একটা এজেন্সি। আমাদের অত পয়সা নেই। ওদের ভয় দেখিয়ে লাভ নেই। ওদের চাকরিছাড়া করতে দেব না। ওরা আমাদের দলের হয়ে কাজ করবে। আমি অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে আগামী ২০ দিনের জন্য রাজ্যে তাদের কার্যক্রম স্থগিত করেছে IPAC। তবে তৃণমূলের দাবি, এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এটি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা। দলের অভিযোগ, গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি তৈরি করতেই এমন প্রচার চালানো হচ্ছে।
তৃণমূলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, “আমাদের নজরে একটি সংবাদ প্রতিবেদন এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে IPAC আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত করেছে।
এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। IPAC-এর পশ্চিমবঙ্গ দল AITC-এর সাথে পূর্ণোদ্যমে যুক্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। এই ধরনের প্রচারণামূলক বয়ানগুলো মূলত গ্রাউন্ড লেভেলে স্পষ্ট জনমতের দিক থেকে দৃষ্টি সরানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা।

তারকেশ্বরের সভা থেকে রণং দেহী মমতা
একইসঙ্গে ভোটের মুখে আয়কর এবং ইডি হানা নিয়ে মুখ খোলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ” আমার যে ইনকাম ট্যাক্স দেখে তার বাড়িতে রেইড করেছে। আমাদের প্রার্থী দেবাশিষ কুমারের বাড়িতে রেইড করে ১৬ ঘন্টা আটকে রাখল। প্রত্যেকটা কেস হবে জেনে রাখুন। ছেড়ে কথা বলা হবে না। আমার যে সিকিউরিটি দেখে আজ তার বাড়িতেও সকাল থেকে রেইড করছে। তার মানে কি? আমাকে খুন করতে চান? হত্যা করতে চান? হত্যা করে বাংলা পেতে চান। চেষ্টা করে দেখুন না। সিপিআইএম অনেক চেষ্টা করেছিল। আপনাদের তো তারা আবার এখন দোসর হয়েছে।”
এরপরেই তিনি বলেন, “এখন তো রোজ ইডি রেইড হচ্ছে। কেন? ভোট আসলে মনে পড়ে। আমার দলের যারা কাজ করে সেই এজেন্সিকে ভয় দেখাচ্ছে। বলছে বাংলা ছেড়ে চলে যাও। কেন বাবা? তোমাদের তো ৫০’টা এজেন্সি। আমাদের একটা এজেন্সি। আমাদের ওত পয়সা নেই। ওদের ভয় দেখিয়ে লাভ নেই। ওদের চাকরিছাড়া করতে দেব না। ওরা আমাদের দলের হয়ে কাজ করবে। আমি অভিষেকের সাথে কথা বলে এসেছি।” এবারে চাকরিছাড়া হলে তাঁদের চাকরি দেওয়া হবে বলেও জানান তিনি।
Hugli,West Bengal




Post Comment