ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ

 ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ

<p>প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। হাইভোল্টেজ প্রচারে একদিকে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুপক্ষই একে অপরকে শানালেন আক্রমণ।&nbsp; এদিন বাঁকুড়ায় ভোট প্রচারের মঞ্চ থেকে পানীয় জল নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। যে দুর্নীতি রোধে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাকও দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলও। শাসক-বিরোধী দুই শিবিরই ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী। কিন্তু জনগণ কার দিকে থাকবে?&nbsp; জানা যাবে আর কয়েক দিনের মধ্যেই।</p>
<p>নরেন্দ্র মোদির জন্য, তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী-বিরোধী তকমা লাগাল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে – মোদির আদিবাসী-বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল।</p>
<p>বুথের ১০০ মিটারের মধ্যে, বৈধ ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না। বুথের বাইরেও করা যাবে না জমায়েত। ভোটের দিন এলাকায় নজরদারির জন্য থাকবে QRT। কেন্দ্রীয় বাহিনীর বৈঠকে নির্দেশ শীর্ষ কর্তাদের। &nbsp;&nbsp;</p>
<p>&nbsp;ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে বোমা রেখে দিয়েছিল বিজেপি, অভিযোগ তৃণমূলের।</p>

Post Comment

You May Have Missed