লাস্যময়ীর ছবিতে বিরাট কোহলির ‘লাভ রিয়্যাক্ট’! ভাইরাল স্ক্রিনশট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
- বিরাট কোহলি এক নেটপ্রভাবীর ছবিতে লাইক দিয়ে চর্চায়।
- দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের ছবিতে লাইক ঘিরে জল্পনা।
- অনুষ্কা শর্মার জন্মদিনে কোহলির আবেগঘন পোস্ট ছিল।
কলকাতা: চর্চায় বিরাহ কোহলি (Virat Kohli)। নাহ.. এবার তাঁকে নিয়ে চর্চার বিষয় ক্রিকেট নয়। ২২ গজের তারকা অবশ্য ইনস্টাগ্রামে হামেশাই পোস্ট করেন, কিন্তু তা বেশিরভাগই বিজ্ঞাপনের সূত্রে। ব্যক্তিগত পোস্ট তিনি খুব একটা করেন না বললেই চলে। তবে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে নাকি এক লাস্যময়ীর ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছেন। আর এই বিষয়টা চর্চায় আসতেই সোশ্যাল মিডিয়া জল্পনা থেকে শুরু করে, খুনসুটি। বছরখানেক আগে, বলিউড অভিনেত্রী অভনীত কৌরের ছবিতেও নাকি লাভ রিয়্য়াক্ট করেছিলেন বিরাট কোহলি! সে নিয়ে বিস্তর জলঘোলা ও হয়েছিল। তবে এবার, আরেক নেটপ্রভাবীর ছবিতে লাভ রিয়্য়াক্ট দিয়ে ফের বিতর্কে জড়ালেন কোহলি!
লাস্যময়ীর ছবিতে বিরাটের ‘লাইক’?
কে এই লাস্যময়ী? বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি স্ক্রিনশট। দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের ছবিতে নাকি লাইক করেছেন বিরাট কোহলি! প্রসঙ্গত এই ছবিটিতে ৩৭ হাজারেরও বেশি লাইক রয়েছে। আর সেই তালিকায় জ্বলজ্বল করছে, বিরাট কোহলির নাম! ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছিলেন লিজলাজ। তবে সত্যিই বিরাট কোহলি এই ছবিটি লাইক করেছেন কি না… তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এ নিয়ে অবশ্য ২২ গজের তারকা কোনও বিবৃতি দেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য রেখেছেন। অনেকে যেমন বিষয়টা নিয়ে মজা করেছেন, অনেকে আবার বিরাটের দোষখণ্ডণ ও করেছেন।
কী বলছেন নেটিজেনরা?
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে বিভিন্ন মতামত রেখেছেন। অনেকে বলেছেন, বিরাট কোহলি বিষয়টা নিয়ে আদৌ কিছু জানেন না। বাবার ফোন নিয়ে নিশ্চয়ই ছোট্ট অকায় কাণ্ডটা ঘটিয়ে ফেলেছে। অনেকে আবার বলেছেন, অনুষ্কা এই কাণ্ড দেখলে রাগ করবেন। অনেকে আবার বলেছেন, ‘বিবাহিত হলে, সুন্দরীদের দিতে তাকানো ও কি পাপ?’ অনেকে আবার মজা করে বলেছেন, ‘এই সমস্ত ছবি দেখতে, একটি অন্য অ্যাকাউন্ট খুলুন। সেখান থেকে লাইক করুন ছবি। ভুয়ো অ্যাকাউন্ট থেকে এই সমস্ত ছবি দেখলেও কেউ কিছু বলবে না। জানতেও পারবেন না। প্রসঙ্গত, গত বছরেই স্ত্রী অনুষ্কার জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেছিলেন বিরাট। অভনীতের স্বল্পবসনা একটি ছবিতে লাইক দিয়ে বসে রয়েছেন বিরাট কোহলি। সেই ছবিই স্ক্রিনশট হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা।



Post Comment