‘প্রেম করলে এতদিনে সন্তান হয়ে যেত…’, কাকে নিয়ে এই মন্তব্য করলেন কঙ্গনা রানাউত?

‘প্রেম করলে এতদিনে সন্তান হয়ে যেত…’, কাকে নিয়ে এই মন্তব্য করলেন কঙ্গনা রানাউত?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • কঙ্গনা ও চিরাগের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী তা উড়িয়ে দিয়েছেন।
  • তাঁরা ভালো বন্ধু, একসঙ্গে সিনেমা করেছিলেন, পরে রাজনীতিতে যোগ।
  • সংসদে দেখা হওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
  • কঙ্গনা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই।

কলকাতা: সোশ্যাল মিডিয়া বড় আজব জায়গা! কখনও কখনও যেমন প্রকাশ্যে চলে আসে লুকিয়ে রাখা সম্পর্কের কথা, তেমনই আবার এমন কিছু রটে যায়, যা কার্যত ভিত্তিহীন। আর এবার কি সেই একই জালে জড়িয়ে পড়েছেন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kanganan Ranaut) ও? অভিনেত্রীর জীবনে অবশ্য প্রেম এসেছে বারে বারে। বিভিন্ন সময়ে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কখনও কখনও তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন সম্পর্কের কথা। কখনও আবার জানিয়েছেন, গোটাটাই গুঞ্জন। তাঁর সঙ্গে আদৌ কোনও সম্পর্ক নেই ওই ব্যক্তির! তবে এবার বলিউড নয়, তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল সংসদে!

কেন সংসদে প্রেমের গুঞ্জন?

‘মিলে না মিলে হম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, কঙ্গনা রানাউত এবং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও, শোনা গিয়েছিল সেই সময়ে নাকি প্রেম জমে উঠেছিল চিরাগ আর কঙ্গনার। পর্দায় ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন চিরাগ। তাঁদের সেই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছিল। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। সিনেমাটি বক্সঅফিসে সাফল্য না পেলেও, বলিউডে নিজের জায়গা তৈরি করে নিতে সক্ষম হন, কঙ্গনা। অন্যদিকে, বলিউড ছেড়ে রাজনীতিতে যোগ দেন চিরাগ। কঙ্গনা রাজনীতির ময়দানে আসার পরে, দীর্ঘদিন পরে দেখা হয়ে যায় দুই নায়ক নায়িকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।

কী বললেন কঙ্গনা রানাউত?

সদ্যই কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। গোটা বিষয়টাকে তিনি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। কঙ্গনার কথায়, তিনি ও চিরাগ খুব ভাল বন্ধু। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই একেবারেই। অভিনেত্রী বলেছেন, “আমি আর চিরাগ ভীষণ ভাল বন্ধু। সেই কারণে, দেখা হলে গল্প হয়। আমরা একসঙ্গে সিনেমাও করেছিলাম। তবে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। চিরাগের সঙ্গে রোম্যান্স করলে তো এতদিনে বাচ্চা হয়ে যেত’। আসলে হামেশাই সংসদে একসঙ্গে দেখা যায় চিরাগ আর কঙ্গনাকে। তাঁদের কথা বলতে ও গল্প করতে দেখা যায়। একসঙ্গে তাঁরা পোজ দিতেও কুন্ঠিতবোধ করেন না। সেই কারণেই তাঁর ও চিরাগের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সম্পর্কের যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন কঙ্গনা নিজেই।

 

Post Comment

You May Have Missed