Modi WB Election Campaign: ‘২৩ ও ২৯ এপ্রিল…!’ বাংলায় মোদির ‘লাস্ট ওয়ার্নিং’! ‘তৃণমূলের দুষ্কৃতীদের’ আত্মসমর্পণের চরম সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

Modi WB Election Campaign: ‘২৩ ও ২৯ এপ্রিল…!’ বাংলায় মোদির ‘লাস্ট ওয়ার্নিং’! ‘তৃণমূলের দুষ্কৃতীদের’ আত্মসমর্পণের চরম সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

Last Updated:

Modi WB Election Campaign: বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী সভায় তৃণমূলের দুষ্কৃতীদের আত্মসমর্পণের চরম সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেডলাইন দিয়ে তিনি সাফ জানালেন, কেউ রেহাই পাবে না।

+

Modi WB Election Campaign: নরেন্দ্র মোদি

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার জেলায় বড়জোড়ার সভায় রবিবার জনসমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে একই জেলায় সভা করেছিলেন যোগী আদিত্যনাথ, ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এদিন মোদির সভায় উপচে পড়া ভিড় ও মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। গোটা সভামঞ্চ জুড়ে ছিল নির্বাচনী আবহ, আর প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে সমর্থকদের মধ্যে স্পষ্ট উত্তেজনা দেখা যায়।

ভাষণে প্রধানমন্ত্রী সরাসরি কংগ্রেস ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের সময় এই দুই দল বাধা সৃষ্টি করেছিল। পাশাপাশি মহিলাদের জন্য একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তানের জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া মুদ্রা ঋণ প্রকল্পে মহিলাদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জানান, PM Surya Ghar Yojana-র আওতায় সাধারণ মানুষকে ৮০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বাঁকুড়াকে শিল্প জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে স্থানীয় কারিগর ও শ্রমজীবীদের আর্থিক উন্নয়নের পথ সুগম করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে সভার শেষে রাজনৈতিক বার্তা আরও তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, “২৩ ও ২৯ এপ্রিলের আগে তৃণমূলের গুণ্ডারা আত্মসমর্পণ করুক, ৪ মে-র পর কেউ রেহাই পাবে না।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। সভা শেষে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস যেমন ছিল, তেমনই বিরোধীদের তরফে এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Modi WB Election Campaign: ‘২৩ ও ২৯ এপ্রিল…!’ বাংলায় মোদির ‘লাস্ট ওয়ার্নিং’! ‘তৃণমূলের দুষ্কৃতীদের’ আত্মসমর্পণের চরম সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

Previous post

‘মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি, সই করেছি..’, কাজে ফেরা নিয়ে মুখ খুললেন অনির্বাণ

Next post

অক্ষয় তৃতীয়ায় আসল ভেবে নকল সোনা কিনছেন ? কী কী ধরনের জালিয়াতি হয় ? কীভাবে করবেন বিশুদ্ধতা নির্

Post Comment

You May Have Missed