সায়ন্তিকার লড়াই ‘তিন সজলের’ বিরুদ্ধে ! বরানগরে ‘নেমসেক’ বিতর্ক, ভোটে এবার ‘S’ ফ্যাক্টর

সায়ন্তিকার লড়াই ‘তিন সজলের’ বিরুদ্ধে ! বরানগরে ‘নেমসেক’ বিতর্ক, ভোটে এবার ‘S’ ফ্যাক্টর

বরানগর : এবার বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে ৩ জন সজলের সঙ্গে। একজন বিজেপির সজল ঘোষ, আর বাকি ২ জন নির্দলের। আর এই ‘নেমসেক’ ঘিরে বরানগরের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। কিন্তু এরই মাঝে এবার বরানগরে শুরু হয়েছে অন্য চর্চা। ‘নেমসেক’ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে বরানগরের রাজনীতি। 

কারণ এবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে লড়তে হবে ৩ জন সজলের সঙ্গে। ৩ জনের পদবিই ঘোষ ! তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর বাকি ২ জন সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। আর এখানেই শুরু হয়েছে তরজা! বিজেপির অভিযোগ, ভোট কাটার জন্য এই কৌশল নিয়েছে তৃণমূল ! বিজেপির সজল ঘোষ বলছেন, ‘আমি অরিজিনাল। বাকি দুজন জালি। তৃণমূল ভয় পেয়ে ভোট কাটতে বাকি ২ জনকে দাঁড় করিয়েছে একই নামে।’ অন্যদিকে কটাক্ষ করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘হ্যাঁ আমি শুনেছি। আসল সজল ঘোষকে তো কেউ ভোট দেবে না। তাই অন্য সজল ঘোষদের যদি দেয়।’ 

বরানগরে এবার লড়াই তিন ‘এস’- এর। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএমের সায়নদীপ মিত্র। তিনজনেরই নামেরই আদ্যক্ষর ‘S’, আর তাই  রসিকতা করে অনেকেই বলছেন, বরানগরের পার্থী তালিকায় এবার কাজ করছে ‘S’ ফ্যাক্টর। তার উপর যোগ হয়েছে, দুই নির্দল প্রার্থী, যাদের নামও ‘S’ দিয়েই শুরু। এর আগে উপনির্বাচনে বরানগরে লড়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সজল ঘোষ। জয়ী হন তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা নির্বাচনের ময়দানে ফের সম্মুখ সমরে বিজেপির সজল ঘোষ এবং তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা, ১৫২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোট গ্রহণ হবে এই দিন। আর ভোটের গণনা। বরানগরে নির্বাচন দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল। বরানগরে জোরকদমে ভোটপ্রচার করছেন তিন রাজনৈতিক দলের প্রার্থীই। তবে এর মধ্যেই তৃণমূল এবং বিজেপির প্রচার নিয়ে বেশ কয়েকবার ধুন্ধুমার হয়ে গিয়েছে বরানগরে। পরিস্থিতি সামলাতে র‍্যাফ পর্যন্ত নামাতে হয়। অভিযোগ, পাল্টা অভিযোগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, মিম – তৃণমূলের সায়ন্তিকা এবং বিজেপির সজলের মধ্যে চলছেই। 

Post Comment

You May Have Missed