ভোটের আগেই তৃণমূলে বড় যোগদান ! ঘাসফুল শিবিরে নেতাজি পরিবারের চন্দ্র বসু

ভোটের আগেই তৃণমূলে বড় যোগদান ! ঘাসফুল শিবিরে নেতাজি পরিবারের চন্দ্র বসু

কলকাতা : বিধানসভা ভোটের ( West Bengal Election 2026 ) মুখে তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলে চন্দ্র বসু (grandnephew of Subhas Chandra Bose)।

আগে তিনি ছিলেন বিজেপির সদস্য। এমনকী সামলেছেন রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্বও। কিন্তু গত বিধানসভা ভোটের পর থেকেই দলের রাজ্য নেতৃত্ব নিয়েই বারবার নানা প্রশ্ন তিলেছিলেন তিনি।   এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে বিজেপির প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন    চন্দ্র বসু। অভিযোগ করেন, ‘বিজেপি বিভাজনের রাজনীতি করে, নেতাজির আদর্শ মানে না’। এরপরই জল্পনা প্রগাঢ় হচ্ছিল, তাহলে কি এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এই সদস্য এবার তৃণমূলের পথে। 

রবিবার তৃণমূল ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরসূরীর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০১৬ সালের বিধানসভা ভোটে ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী হন চন্দ্র বসু। ১০ বছর পর আরেক বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যোগ দেন তিনি।          

২০১৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন তিনি। কোনও বারই অবশ্য জয়ের মুখ দেখেননি তিনি। তার পর থেকে অবশ্য নানা বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। অবশেষে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন চন্দ্র বসু।           

বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসক দলে যোগ দিয়ে চন্দ্র বসুর দাবি, তাঁর বিজেপিতে যোগদান ভুল ছিল। তিনি বলেন, ‘ওরা ভারতের সংবিধানের বিরোধিতা করে।’  

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Post Comment

You May Have Missed