UPI দিয়ে ১০,০০০ টাকার বেশি পাঠাচ্ছেন ? হতে পারে ১ ঘণ্টা দেরি ! রিজার্ভ ব্যাঙ্ক আনছে নতুন নিয়ম
- ১০ হাজার টাকার বেশি UPI লেনদেনে নতুন নিয়ম আনছে RBI।
- প্রতারণা রুখতে লেনদেনে সাময়িক বিরতি আনার প্রস্তাব।
- ভুল এড়াতে গ্রাহককে নিশ্চিত করার সময় দেওয়া হবে।
- সন্দেহজনক লেনদেন হলে ব্যাঙ্ক সতর্কবার্তা পাঠাবে গ্রাহককে।
RBI New Rule On UPI : শুনতে অবাক লাগলেও এটাই হতে পারে বাস্তব। আগামী দিনে আপনার অনেক ইউপিআই লেনদেন (UPI) চটজলজি অন্যের অ্য়াকাউন্টে নাও যেতে পারে। তেমনই নতুন নিয়মের পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আপাতত এটি প্রস্তাবের আকারে রয়েছে। জেনে নিন, ঠিক কী হতে পারে আগামী দিন।
অনলাইন প্রতারণা রুখতেই বড় সিদ্ধান্তের পথে RBI
আপনি UPI থেকে টাকা পাঠালেও সঙ্গে সঙ্গে যাবে না অন্যের অ্য়াকাউন্টে। মাঝে এখটা বিরতি নেবে লেনদেন। তবে সব পরিমাণের লেনদেনের ক্ষেত্রে হবে না এরকম। আপনি কেবল ১০ হাজার টাকার বেশি টাকা পাঠালেই এই পজ নেবে ট্রানজাকশন। আসলে অনলাইন লেনদেনে প্রতারণা রুখতে এই নতুন প্রস্তাবের কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
এর পিছনে কী কাজ হবে
আসলে ইউপিআই-তে বড় লেনদেনে ভুল এড়াতেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই ক্ষেত্রে আপনি ওই বিরতির সময়ে একবার পুনরায় সব বিবরণ দেখে নিতে পারবেন। তাই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেলেও কোনও প্রতারকের কাছ ওই টাকা যাবে না। এর পিছনে কাজ করবে ব্যাঙ্কের টেকনিক্য়াল টিমও। তারা দেখবে, প্রেরক কোনও নতুন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠাচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে ব্য়াঙ্কের থেকে প্রেরকের কাছে সতর্কবার্তা যাবে। তিনি প্রাপকের কাছে ওই বিপুল টাকা পাঠাতে চাইছেন কিনা, সেই বিষয়ে নিশ্চিত করতে বলবে ব্যাঙ্ক। কোনও ধরনের সন্দেহজনক লেনদেন দেখলেই ব্যাঙ্ক এই কাজ করবে।
কেন ১ ঘণ্টার বিরতির প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের
আসলে দেশে ক্রমবর্ধমান ডিজিটাল প্রতারণা নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক । অনেক ক্ষেত্রে গ্রাহকদের ভুল বুঝিয়ে টাকা নিয়ে নিচ্ছে প্রতারকরা। না বুঝেই সেই টাকা পাঠিয়ে ফেলছেন কেউ কেউ। এরমধ্যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটছিল আকছার। পরিসংখ্যান বলছে, ভারতে ১০,০০০ টাকার ওপর এই প্রতারণার সংখ্যা ঘটেছে ৪৫ শাতংশের সঙ্গে। যেখানে ৯৮ শতাংশের টাকা ফেরত পাওয়া যায়নি। রিজার্ভ ব্য়াঙ্কের ধারণা, বেশি টাকার লেনদেনের ক্ষেত্রে ১ ঘণ্টার বেশি বিরতি দিলে এই প্রতারণার ঘটনা অনেকটাই কমে যাবে।
প্রবীণদের জন্য বিশেষ ভাবনা
কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজাটাল প্রতারণা রুখতে বিশেষ করে নজর দিচ্ছে প্রবীণ নাগরিকদের ওপর। পাশাপাশি দেখা হচ্ছে দিব্য়াঙ্গণদের দিকে। ৭০ বছর বা তার ওপরের কোনও ব্যক্তি ৫০,০০০ টাকা পাঠাতে চাইলে থাকবে অতিরিক্ত নজরদারির পদক্ষেপ। এই ধরনের টাকা পাঠানোর ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি লাগবে। প্রবীণদের জালিয়াতি থেকে রক্ষা করতেই এই প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আগামী ৮ মে পর্যন্ত এই প্রস্তাবে সবাইকে মতামত জানানোর জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপরই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



Post Comment