SIR in Bengal Update: শুধু মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, দু নম্বরে মালদহ! শনিবারের পর কোন জেলায় কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?

SIR in Bengal Update: শুধু মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, দু নম্বরে মালদহ! শনিবারের পর কোন জেলায় কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?

তার পর আজ যে ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে, সেখানে বাদ গিয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার নাম৷ কিন্তু এখনও বিচারাধীন রয়েছে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম৷ যাঁদের নথি যাচাই করে দেখবেন জুডিশিয়াল অফিসার অথবা বিচারকরা৷ সেই নথি যাচাই প্রক্রিয়ায় আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে শেষ পর্যন্ত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যায়, সেটাই এখন দেখার৷

যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে, তার মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ১১ লক্ষের বেশি ভোটার৷ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিচারাধীন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন৷ এর পর দু নম্বরে রয়েছে মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদহ৷ সেখানে ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটার বিচারাধীন রয়েছেন৷ তিন এবং চার নম্বরে যথাক্রমে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা৷ উত্তর চব্বিশ পরগণায় বিচারাধীন ভোটারের সংখ্যা ৫,৯১,২৫২ জন এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ৫,২২,০৪২৷ উত্তর দিনাজপুর জেলাতেও ৪ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷

জেলাগুলির মধ্যে সবথেকে কম সংখ্যক ভোটার বিচারাধীন রয়েছে ঝাড়গ্রামে৷ সেখানে বিচারাধীন ভোটারের সংখ্যা ৬,৬৮২ জন৷ কালিম্পং জেলাতেও বিচারাধীন ভোটারের সংখ্যা ৬,৭৯০৷

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় বিচারাধীন ভোটার কত?

১। কোচবিহার — ২,৩৮,১০৭

২। আলিপুরদুয়ার — ৮০,৪৯৪

৩। জলপাইগুড়ি — ১,০৮,১৯২

৪। কালিম্পং — ৬,৭৯০

৫। দার্জিলিং — ৮০,০০৬

৬। উত্তর দিনাজপুর — ৪,৮০,৩৪১

৭। দক্ষিণ দিনাজপুর — ১,৩২,২৫৮

৮। মালদা — ৮,২৮,১২৭

৯। মুর্শিদাবাদ — ১১,০১,১৪৫

১০। নদিয়া — ২,৬৭,৯৪০

১১। উত্তর ২৪ পরগনা — ৫,৯১,২৫২

১২। দক্ষিণ ২৪ পরগনা — ৫,২২,০৪২

১৩। কলকাতা দক্ষিণ — ৭৮,৬৫৭

১৪। কলকাতা উত্তর — ৬১,২৩৬

১৫। হাওড়া — ২,৮৯,৭১৪

১৬। হুগলি — ১,৭১,৭৭৮

১৭। পূর্ব মেদিনীপুর — ৮০,১৭৬

১৮। পশ্চিম মেদিনীপুর — ১,০৩,৪৯৭

১৯। ঝাড়গ্রাম — ৬,৬৮২

২০। পুরুলিয়া — ৩৩,৫৭৭

২১। বাঁকুড়া — ৩৯,১১৭

২২। পূর্ব বর্ধমান — ৩,৬৫,৫৩৯

২৩। পশ্চিম বর্ধমান — ১,৩৭,৯৪৯

২৪। বীরভূম — ২,০২,০৫৯

মোট আনুমানিক ভোটার সংখ্যা (বিচারাধীন)— ৬০,০৬,৬৭৫

Post Comment

You May Have Missed