টি-২০ বিশ্বকাপের মাঝেই কোচের পদে ইস্তফা! বোর্ডকে না জানিয়েই সিদ্ধান্ত কিংবদন্তির
পাল্লেকেলে: তিনি শ্রীলঙ্কার তো বটেই, বিশ্বক্রিকেটের কিংবদন্তি । শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন । তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব তাঁকে কুর্নিশ করত মাতারা ড্যাশার নামে ।
সেই সনৎ জয়সূর্য বিরাট এক সিদ্ধান্ত নিলেন । শ্রীলঙ্কার কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার । নীরবেই তিনি দায়িত্ব ছাড়ছেন । এমমকী, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও এ ব্যাপারে কিছু জানাননি বলে খবর ।
শনিবারই টি-২০ বিশ্বকাপে অভিযান শেষ হল শ্রীলঙ্কার । এবারের টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা । টুর্নামেন্টে দাসুন শানাকাদের শুরুটা ভাল হয় । কিন্তু তারপর জ়িম্বাবোয়ের কাছেও হারতে হয় । সুপার এইটে উঠলেও, সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা । শনিবার পাকিস্তানের বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষার ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা ।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে জয়সূর্য জানান যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর আসলে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত চুক্তি থাকলেও তিনি দায়িত্ব ছাড়তে চলেছেন । সম্ভবত শারজায় ১৩ মার্চ থেকে শুরু হতে চলা আফঘানিস্তানের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজে তিনিই হয়তো দায়িত্ব সামলাবেন ।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেন জয়সূর্য । দায়িত্ব নেওয়ার পরের কয়েক মাসে দারুণ সাফল্য পান । ২০২৪ সালের অগাস্ট মাসে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে জেতে শ্রীলঙ্কা । ২৭ বছর পর কোনও ওয়ান ডে সিরিজে ভারতকে হারায় শ্রীলঙ্কা । সে বছরই সেপ্টেম্বর মাসে ওভালে একটি টেস্ট জেতে শ্রীলঙ্কা । যদিও ততক্ষণে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা । তারপর ঘরের মাটিতে টেস্টে নিউজ়িল্যান্ডকে ২-০ হারায় শ্রীলঙ্কা ।
তবে গত বছর কোচ হিসাবে জয়সূর্যর ভাল কাটেনি । ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে টানা চার পরাজয়ে ছিটকে যাওয়াও রয়েছে । ২০২৫ সালের এশিয়া কাপেও ভাল খেলেনি শ্রীলঙ্কা । টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে ৩-০ হারিয়েছে ।
কোচ হওয়ার আগে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক হিসাবে দুবার দায়িত্ব সামলেছেন জয়সূর্য ।
🚨 SANATH JAYASURIYA DECIDED TO STEP DOWN FROM COACH 🚨 – ( CRICBUZZ )
UNDER HIS GUIDANCE SL PLAYED GOOD CRICKET SPECIALLY IN THE HOME CONDITIONS #SanathJayasuriya #SLvPAK #ICCMensT20WorldCup pic.twitter.com/0nb3zR6KG8— Jaishal Arya (@JaishalArya) February 28, 2026



Post Comment