হাওড়ায় গুলি করে ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও অধরা মূল অভিযুক্তরা!

হাওড়ায় গুলি করে ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও অধরা মূল অভিযুক্তরা!

হাওড়া: ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও আততায়ীরা অধরা! হাওড়ায় গুলি করে খুন, এখনও অধরা মূল অভিযুক্তরা! খুনিদের গ্রেফতারির দাবিতে CID তদন্ত চায় নিহতের পরিবার। ৩ জনের গ্রেফতারির পরেও বেপাত্তা হারুন খান-রোহিত হোসেন! এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পিলখানা রোড। তৃণমূল বিধায়কের বাইকে সওয়ার আততায়ী হারুন খান। একের পর ভিডিও ভাইরাল, হারুনের গ্রেফতারি চায় পরিবার। গোলাবাড়ি থানার উপরে অনাস্থা, CID চায় পরিবার। 

কিন্তু কেন এখনও অধরা অভিযুক্ত? পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে অন্যের মোটরবাইকে চেপে চম্পট। তারপর ট্যাক্সি ধরে কলকাতার দিকে রওনা। বুধবার ভোরে হাওড়ায় প্রোমোটারকে খুন করার পর এভাবেই দুই আততায়ী পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তাদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে কলকাতার জোড়াসাঁকোয়। সূর্যের আলো তখনও ফোটেনি। বাড়ির লোকের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, তখনই বাড়ি থেকে ডেকে আনা হয়েছিল প্রোমোটার সফিক খানকে। তারপর রাস্তার মাঝেই কোল্ড ব্লাডেড মার্ডার! প্রথমে পিছন থেকে মাথায় গুলি… যুবক লুটিয়ে পড়লে, তারপর ফের গুলি। মোট ৬ রাউন্ড… বুধবার ভোরে এরকমই হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকে হাওড়ার পিলখানা এলাকা। খুনের পরই চম্পট দেয় দুই আততায়ী। হারুন খান…ও রোহিত হোসেন। যাদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

নিহত প্রোমোটারের দিদি আনোয়ারি বেগম বলছেন, ‘হারুন বলেছে তোর সঙ্গে কথা আছে, তুই আয়। ও তো জানে না, মেশিন নিয়ে এসেছে। জানে, এমনি এসেছে। নর্মাল। ও গেছে। ফোন করে ডেকেছে, তুই আয়, তোর সঙ্গে কথা আছে। ও এসেছে খালি হাত। ওর সঙ্গে তো আমার ভাইয়ের শত্রুতা নেই। ও কেন মারবে আমার ভাইকে। রোহিত কেন মারবে! রোহিতকে আমার চাই।’ কিন্তু, খুন করে তারা কোথায় পালিয়ে গেছে? এলাকার CCTV ফুটেজ দেখার পর, পুলিশ সূত্রে দাবি, পিলখানা সেকেন্ড বাইলেন থেকে পালিয়ে, তারা GT রোডের দিকে যায়। কিন্তু এখনও কেন অধরা অভিযুক্তরা, সেই নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে আরও দাবি, মোটরবাইক থেকে নেমে একটি ট্যাক্সিতে ওঠে আততায়ীরা। সেখান থেকে কলকাতার দিকে চলে যায়। আততায়ীদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গেছে কলকাতার জোড়াসাঁকোয়। সেখানেই অভিযুক্তদের সাহায্য করার জন্য ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Previous post

রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট সুখবর! সর্বোচ্চ ২২ হাজার…‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা নবান্নের, গতবারের চেয়ে উর্ধসীমা বেড়ে কত হল?

Next post

‘মুখ বন্ধ রাখার জন্যই মমতার পুরস্কার…’, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর

Post Comment

You May Have Missed