মাস শেষ হওয়ার আগেই পকেট খালি ? এই ভুলগুলি হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি ? এই ভুলগুলি হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

Money Making Tips : বেতনভুক কর্মীদের ক্ষেত্রে এরকম হওয়াটা এখন স্বাভাবিক হয়ে গেছে। মাস শুরু হতেই ঋণের কিস্তি (EMI) দিয়ে মাসকাবারি খরচ (Financial Planning)  সামলে উঠেতেই চলে যায় অনেকটা টাকা (Money)। মাস শেষ হওয়ার আগেই তাই পকেট খালি হওয়ার পরিস্থিতি হয়। জানেন, কেন এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আপনাকে। 

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি
মাসের শুরুতে স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্ল্যানিং। যদিও মনেরমতো কাজ করে ওঠার আগেই প্রায় খালি হয়ে যায় অ্য়াকাউন্ট। ভেবে দেখেছেন কেন এমনটা হয় ? মূলত বাড়ি ভাড়া, কারেন্ট বিল, ইএমআই আর দৈনন্দিন খরচের চাপে মাসের শেষ সপ্তাহ আসতে না আসতেই ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে যায়। কীভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারেন।

লোকদেখানো খরচ বন্ধ করুন
জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকেই সাধ্যের অতিরিক্ত খরচ করে ফেলেন। দামি গ্যাজেট, ব্র্যান্ডের পোশাক বা ঘনঘন রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস পকেট খালি করার অন্যতম বড় কারণ। আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই জীবনযাত্রার মান নির্ধারণ করা উচিত।

অবশ্যই খরচের হিসেব রাখতে হবে
কোথায় কত টাকা খরচ করেছেন তার হিসাব না রাখলে এই পরিস্থিতি হওয়া স্বাভাবিক। নিয়মিত খরচের ওপর নজর রাখলে বোঝা যায় ঠিক কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে তা বুঝতে পারবেন।  

বাজেট করে এগোতে হবে
আমরা বেতন পাওয়ার পর কোনও পরিকল্পনা ছাড়াই খরচ শুরু করি। বাজেট না করে ইচ্ছেমতো খরচ করায় মাসের শেষে পকেটে টান পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বেতন পাওয়ার সাথে সাথেই বাড়ি ভাড়া, রেশন এবং ইউটিলিটি বিলের মতো প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করা জরুরি। এই বাজেট তৈরি করতে একটি ডায়েরি মেনটেন করুন।

জরুরি অবস্থার কথা মাথায় রেখে টাকা রাখুন হাতে 
পরিবারে কেউ হঠাৎ অসুস্থ, গাড়ি বা বাইক মেরামত আমাদের মাসিক বাজেট বাড়িয়ে দেয়। এই ধরনের পরিস্থিতির জন্য আলাদা কোনও টাকা জমানো না থাকলে মানুষকে ক্রেডিট কার্ড বা লোনের ওপর নির্ভর করতে হয়, যা পরের মাসের বাজেটকেও প্রভাবিত করে। অন্তত তিন মাসের খরচের সমান টাকা একটি ‘ইমার্জেন্সি ফান্ড’-এ রাখা বুদ্ধিমানের কাজ।

খরচ সামলে পরে সঞ্চয় করুন
মনে রাখবেন, সারা মাস খরচ করার পর যা বাঁচবে তা সঞ্চয় করতে হবে। কিন্তু বাস্তবে মাসের শেষে জমানোর মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। বিশেষজ্ঞরা “Pay Yourself First” বা নিজেকে আগে দেওয়ার পরামর্শ দেন। অর্থাৎ, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের জন্য আলাদা করে টাকা রেখে দিন। তাহলে সংসার খরচের টাকায় হাত পড়বে না। 

কীভাবে এর থেকে মুক্তি পাবেন 

খরচের দিকে তাকান: গত তিন মাসের খরচের ধরন বুঝে একটি নতুন পরিকল্পনা তৈরি করুন।

অটো সেভিংস: সঞ্চয়কে অভ্যাসে পরিণত করতে SIP (Systematic Investment Plan) বা অটোমেটেড সেভিংস অপশন ব্যবহার করুন।

নিয়ম মেনে চলা: আয়কে প্রয়োজন, সঞ্চয় এবং বিনিয়োগ—এই তিন ভাগে ভাগ করে ফেলুন।

মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদি আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পারে।

Previous post

বিজয় রশ্মিকার সঙ্গে তুলনা হল শিব-পাবর্তীর! ফিল্মি বিয়ে নয়, যুগল আঁকড়ে রইলেন ঐতিহ্যকেই

Next post

Atal Pension Yojana: কেন্দ্রের বিশাল প্রকল্পে প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন! মোদি সরকারের ৩০ দিন ছাড়া ছাড়া অ্যাকাউন্টে হাজার হাজার

Post Comment

You May Have Missed