বড় দিদি হতে চলেছে দুয়া, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা আর রণবীর!
- দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন, জানালেন সোশ্যাল মিডিয়ায়।
- বিচ্ছেদ এবং ‘ধুরন্ধর’ ছবির প্রিমিয়ারে অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে ছিল।
- তিনি অন্তঃসত্ত্বা থাকার কারণেই ‘ধুরন্ধর’ ছবির প্রিমিয়ারে থাকতে পারেননি।
- দীপিকা আপাতত পরিবারকে সময় দিতে চান, কর্মজীবন থেকে দূরে থাকছেন।
কলকাতা: শোনা যাচ্ছিল, তাঁদের নাকি বিচ্ছেদ হতে চলেছে? সেই কারণেই নাকি ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর জল্পনা নিয়ে একেবারেই চুপ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)? এখানেই শেষ নয়, পাশাপাশি ‘ধুরন্ধর’ -এর প্রিমিয়ারে দীপিকাকে না দেখা যাওয়ার কারণেও তুঙ্গে উঠেছিল জল্পনা। সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যেখানে বলা হয়েছিল, সেপ্টেম্বরেই বিচ্ছেদ হতে চলেছে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের (Ranveer Singh)? বলিউডের এই পাওয়ার কাপলের বিচ্ছেদে জল্পনায়, প্রমাদ গুনেছিলেন অনুরাগীরা। তবে, রবিবাসরীয় সকালে, বিটাউনের সবচেয়ে বড় চমকটা বোধহয় দিলেন, দীপিকা পাড়ুকোনই। ফের মা হতে চলেছেন দীপিকা। ছোট্ট দুয়ার হাতে, প্রেগনেন্সির পজিটিভ কিটের ছবি দিয়ে করলেন মিষ্টি ঘোষণা।
দীপিকা, মাতৃত্ব এবং জল্পনা
প্রথম মাতৃত্ব থেকেই, জল্পনা যেন দীপিকার নিত্যসঙ্গী। সোশ্যাল মিডিয়াতেই দীপিকা ও রণবীর প্রথম জানিয়েছিলেন, তাঁরা বাবা মা হতে চলেছেন। সেই পোস্ট দেখে শুভেচ্ছায় তাঁদের ভাসিয়েছিলেন অনুরাগীরা। তবে তারপরেও, দীপিকাকে দেখা যায় পুরোদমে কাজ করতে। অ্যাকশন ফিল্মের শ্যুটিং থেকে শুরু করে অনন্ত অম্বানি আর রাধিকা মার্চেন্টের বাগদানে রণবীরের সঙ্গে তাঁর মঞ্চে উঠে নাচ.. দীপিকার জীবন ছিল একেবারে স্বাভাবিক। সাবধানতার লেশমাত্র নেই সেখানে। সেই দেখেই অনেকে কটাক্ষ করেছিলেন নায়িকাকে। অনেকে বলেছিলেন, দীপিকা সম্ভবত সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। সেই কারণেই তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। তবে এই সমস্ত জল্পনা ঘুচে যায় ভোটের দিন। দীপিকা যখন নির্বাচনে এসেছিলেন, তখনই স্পষ্ট করে দেখা যায় তাঁর বেবিবাম্প। এরপরে নিজেই বেবিবাম্পের ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকা। তখনই বোঝা যায়, নিজেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
দীপিকার দ্বিতীয় মাতৃত্ব
সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি পোস্ট শেয়ার করে নিয়েছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট দুয়ার ২টি হাত। সেখানে ধরা রয়েছে একটি প্রেগন্যান্সি কিট। দীপিকা ২টি নজরের ইমোজি দিয়েছেন। এই পোস্ট দীপিকা করামাত্রই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। সম্ভবত অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই দীপিকা ‘ধুরন্ধর’-এর প্রিমিয়ারে উপস্থিত হতে পারেননি। দীপিকা সোশ্যাল মিডিয়ায় দুয়া হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট করে দিয়েছিলেন, ‘ইন মাই মমস্ এরা’। ফের মাতৃত্বের স্বাদ দিতে উৎগ্রীব দীপিকা। কেরিয়ার থেকে আপাতত সামান্য দূরত্ব রেখেই চলছেন তিনি। আপাতত পরিবারকেই সময় দিতে চান ‘মস্তানি’।



Post Comment