ED Raid : প্রায় পাঁচ ঘণ্টা জেরা, ইডির হাতে গ্রেফতার হতেই অসুস্থ বেহালার ব্যবসায়ী জয় কামদার, ভর্তি আরজি করে
Last Updated:
Jay Kamdar : পাঁচ ঘণ্টার কাছাকাছি সময় ধরে তাঁকে জেরা করে ইডি। তার পরই গ্রেফতার করা হয় জয় কামদারকে। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
কলকাতা : জমি কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত অভিযুক্ত জয় কামদার অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। হাসপাতালেই ক্লোজ প্রক্সিমিটি ভিজিলান্স চাইল ইডি।
ইডি জেল হেফাজতের আবেদন করে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে নিজেদের অফিসার রাখতে চেয়েছে ইডি। ভিজিলান্সে রাখা হবে অভিযুক্তকে। অভিযুক্তর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। কিছু নথি এমন মিলেছে যে একাধিক সন্দেহভাজনের সাথে এই অভিযুক্তের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এমনই দাবি ইডির।
অভিযুক্তের আইনজীবী আদালতে জানায়, আমরা জামিন চাইছি না। ভিজিলান্স ঘরের মধ্যে নাকি বাইরে সেটা স্পষ্ট করা হোক। আমরা এভাবে ভিজিলেন্স করাকে চ্যালেঞ্জ করছি । কারণ ওরা ক্লোজ প্রক্সিমিটি ভিজিলান্স চেয়েছে। সেটা কী, স্পষ্ট করুক আগে।
বিচারক জানান, আরজি করে চিকিৎসা চলুক। ইডির নজরদারিতে থাকবেন অভিযুক্ত। উপযুক্ত সময়ে ইডি কোর্টে পেশ করতে হবে না হলে মেডিক্যাল রিপোর্ট পেশ করতে হবে ইডি আদালতে।
উল্লেখ্য, এদিন গ্রেফতারের পর ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়েন জয় কামদার। এর পর তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করা হয়। আদালতে পেশ করতে না পারায় ইডির তরফে এদিন ব্যাঙ্কশাল আদালতে ধৃত ব্যবসায়ীর জেল হেফাজতের আবেদন জানানো হয়। চিকিৎসাধীন থাকাকালীন নজরদারির জন্য দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখার আবেদন জানানো হয়।
Kolkata,West Bengal
Apr 19, 2026 11:45 PM IST




Post Comment