শিখরের বিরাট জয়! তারকা ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী আয়েষাকে ৫.৭২ কোটি টাকা ফেরতের নির্দেশ আদলতের
নয়াদিল্লি: সদ্যই দিনকয়েক আগে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন শিখর ধবন। নিজের অতীতকে পিছনে নতুন পথে এগিয়ে গিয়েছেন ‘গব্বর’। তবে বিয়ের পরপরই তাঁর অতীত জীবন পুণরায় চর্চায়। বিষয়টা কী?
২০১২ সালে আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি। তাঁর সঙ্গে একটি ছেলেও রয়েছে শিখরের। তবে সেই বিয়ে টেকেনি। নয় বছর পরেই ঘর ভাঙে। দীর্ঘ বিতর্কের পর দুইজনের বিবাহবিচ্ছেদ হয় ২০২৩ সালে। তারপরে ছেলের কাস্টাডি থেকে টাকা, সম্পত্তি, না না বিষয় নিয়েই আয়েষার সঙ্গে আইনি লড়াইয়ে জড়ান শিখর। প্রাক্তন স্ত্রীকে একদা ৫.৭২ কোটি টাকা খোরপোশ দেওয়ার জন্য বলা হয়েছিল শিখর ধবনকে। তবে দিল্লির এক ফ্যামিলি কোর্ট আয়েষাকে শিখরের এই বিপুল অর্থ ফেরতের নির্দেশ দিয়েছে।
In a major relief to Indian cricketer Shikhar Dhawan, a Family Court in Delhi on Monday ordered his ex-wife to return approximately Rs 5.72 crores to him after holding that the orders passed by a Family Court in Australia asking him to pay the said amounts to his estranged wife… pic.twitter.com/bZOrzIzcnr
— Live Law (@LiveLawIndia) February 24, 2026
সম্পত্তি নিয়ে অস্ট্রেলিয়ার এক ফ্যামিলি কোর্ট যা সিদ্ধান্ত দিয়েছিল, তার ওপর ভিত্তি করেই দিল্লির আদালতে এই রায় দেওয়া হল। রাজধানীর আদালতের তরফে জানানো হয় অস্ট্রেলিয়ার আদালতে সম্পত্তি দেওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ভারতীয় আইনে নেই। অস্ট্রেলিয়া আদালতের এই সিদ্ধান্ত ভারতীয় আইনি ধারার সম্পূর্ণ পরিপন্থী বলেই জানায় ভারতীয় কোর্ট। আদালতের তরফে জানানো হয় ভারতীয় নাগরিককে এমনভাবে বিদেশের আদালত সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দিতে পারে না।
প্রসঙ্গত উল্লেখ্য, আয়েষার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০২৪ সাল থেকে আইরিশ সোফির সঙ্গে শিখরের ডেট করার কানাঘুষো শোনা যাচ্ছিল। গত বছর তাঁরা নিজেদে সম্পর্কে সিলমোহর দেন। এবার সেই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে গেলেন শিখররা। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর।
বিগত দুই বছর ধরে সোফি এবং শিখর ডেট করছিলেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি তাঁরা কেউই। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দুইজনকে একে অপরের সঙ্গে হাসিখুশি মুখে ছবি দিতে দেখা যেত। দিনকয়েক আগেই গত সোমবার শিখর ও সোফি, উভয়েই নিজেদের বাগদানের খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তার দশ দিনও কাটেনি। তার মাঝেই আজই, ২১ ফেব্রুয়ারি শনিবার সাত পাকে বাঁধা পড়লেন দুইজনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের ছবি।



Post Comment