কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ, SIR-নিষ্পত্তি যাচাইয়ে এবার নোটিস হাইকোর্টের

কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ, SIR-নিষ্পত্তি যাচাইয়ে এবার নোটিস হাইকোর্টের

সৌভিক মজুমদার,  কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিভিল জজদের হাইকোর্টের নোটিস। SIR-নিষ্পত্তি যাচাইয়ে এবার সিভিল জজ, নোটিস হাইকোর্টের। কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ হাইকোর্টের । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিভিল জজদের ছুটি বাতিল বলে নির্দেশ জারি করেছে হাইকোর্ট। অন্য কোথাও পোস্টিং হলে অবিলম্বে জয়েন করার নির্দেশ।

আরও পড়ুন, SSC সুপারিশপত্র প্রদান শুরু, হারানো চাকরি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরিপ্রার্থী কৃষ্ণমৃত্তিকা নাথ ! “..আমাদের কোনও দোষ ছিল না”

কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিভিল জাজ জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশনদের যে নোটিস ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেটা অনুযায়ী অবিলম্বে তাঁদের যে সমস্ত ছুটি ছিল,  সেই সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।  এবং এখন থেকে তাঁরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, কোনওরকম ছুটি তাঁরা নিতে পারবেন না, এটা এক। দ্বিতীয়ত তাঁদের স্পষ্টত বলা হয়েছে, ইতিমধ্যেই কেউ যদি ছুটির আবদেন করে থাকেন, এবং সেই ছুটির আবেদন মঞ্জর হয়েও গিয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলিকে কলকাতা হাইকোর্ট বাতিল করছে। শুধুমাত্র স্বাস্থ্যজনিত কারণ থেকে থাকলে, সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। না হলে,  বাকি সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। 

আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, এবং সিনিয়র ডিভিশন যাদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা আছে, তাঁদেরকে এসআইআর এর কাজে, কলকাতা হাইকোর্টে প্রধানপতি বিচারপতি নিযুক্ত করতে পারবেন।  

Previous post

এসআইআরের কাজ দ্রুত শেষ করতে কাজে লাগানো হবে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচারকদেরও! বড় নির্দেশ

Next post

৪ উইকেট নিয়েও পাকিস্তানকে জেতাতে ব্যর্থ শাহিন, ব্রুকের অধিনায়কোচিত শতরানে সেমিফাইনালে ইংল্যান্ড

Post Comment

You May Have Missed