South 24 Parganas News: মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি! সুন্দরবনে দক্ষিণরায়ের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

South 24 Parganas News: মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি! সুন্দরবনে দক্ষিণরায়ের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

Last Updated:

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎসজীবী। কাঁকড়া ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলার মুখে পড়েন তিনি। সঙ্গীরা বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।

বাঘের হামলায় মৎসজীবীর মৃত্যু | প্রতীকী ছবি
বাঘের হামলায় মৎসজীবীর মৃত্যু | প্রতীকী ছবি

ঝড়খালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। ওই মৎস্যজীবীর নাম গোপাল ঢালি (৪৫)। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ওই মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলের ভিতরের খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রতিবেশী সুমন মণ্ডল ও আরও একজন। জঙ্গলের পাড় ধরে মাছ ধরার কাজ করছিলেন তাঁরা। এর মধ্যেই ধেয়ে আসে বিপদ!

জানা গিয়েছে, হামলার মুখেও শিকারকে ছাড়তে রাজি ছিল না বাঘটি। পালটা ওই দুই মৎস্যজীবীর উপরেও হামলা চালায় সে। ঘণ্টাখানেক অসম লড়াইয়ের পরেও অবশ্য বাঘের মুখ থেকে গোপালকে উদ্ধার করতে পারেনি তাঁর দুই সঙ্গী। বাঘ তাঁকে বনের ভিতর টেনে নিয়ে যায়। পরে বনের মধ্যে থেকে গোপাল ঢালির রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ওই মৎসজীবীর নিথর দেহ ঝড়খালিতে আনার পর বাসন্তী থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বাঘের আক্রমণে এই মৃত্যুর ঘটনার পর আতঙ্কিত মৎস্যজীবীরা। তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সকলেই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

South 24 Parganas News: মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি! সুন্দরবনে দক্ষিণরায়ের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

Previous post

SSC সুপারিশপত্র প্রদান শুরু, হারানো চাকরি ফিরে পেয়ে কান্না চাকরিপ্রার্থী কৃষ্ণমৃত্তিকার !

Next post

এসআইআরের কাজ দ্রুত শেষ করতে কাজে লাগানো হবে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচারকদেরও! বড় নির্দেশ

Post Comment

You May Have Missed