Supreme Court on SIR: বৈধ নথি আধার, মাধ্যমিকের অ্যাডমিট! ERO বা AERO-র শংসাপত্রই চূড়ান্ত, এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Last Updated:
Supreme Court on SIR: সুপ্রিম কোর্টে বড় স্বস্তির খবর পেলেন রাজ্যের ভোটাররা। নবান্নের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। শীর্ষ আদালতের নির্দেশে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জমা পড়া সমস্ত নথি গ্রহণের নির্দেশ দিল শীর্ষ আদালত।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড় স্বস্তির খবর পেলেন রাজ্যের ভোটাররা। নবান্নের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। শীর্ষ আদালতের নির্দেশে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জমা পড়া সমস্ত নথি গ্রহণের নির্দেশ দিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ECINet পোর্টালে আপলোড না হলেও, ERO/AERO-র শংসাপত্রই চূড়ান্ত বলে জানানো হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত ১২টি নথির পাশাপাশি আধার ও মাধ্যমিক অ্যাডমিট কার্ডও বৈধ হিসেবে গণ্য হবে। এতে স্বস্তি পেতে পারেন এসআইআরে শুনানির নোটিস পাওয়া অনেক ভোটারই।
সেই সঙ্গে আরও জানা গিয়েছে, প্রথম ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, পরে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। সংবিধানের ১৪২ নম্বর ধারা অনুযায়ী, সাপ্লিমেন্টারি তালিকার ভোটাররাও চূড়ান্ত তালিকার অংশ হবেন, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন।
পাশাপাশি এখনও যত ভোটারের শুনানি বাকি, তাতে নির্ধারিত সময়ে সব শেষ করতে কাজে আরও গতি আনতে হবে। তাই নির্ধারিত সময়ে প্রক্রিয়া শেষ করতে বিচারক সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাই কোর্টের নজরদারিতে হচ্ছে এসআইআর, সেই সঙ্গে ন্যায্য ভোটার যাতে বঞ্চিত না হন সেই জন্যই স্পষ্ট নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment