ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জেরা, নিজাম প্যালেসে তলব মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারীর

ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জেরা, নিজাম প্যালেসে তলব মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারীর

Last Updated:

ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে উঠে এলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। চলতি সপ্তাহেই হাজিরার জন্য তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই নোটিস মেনে বুধবার দুপুর প্রায় ২টো নাগাদ কলকাতার নিজাম প্যালেসে ইডি দফতরে উপস্থিত হন তিনি।

বিভাস অধিকারী
বিভাস অধিকারী

কলকাতাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার দুপুর প্রায় ২টো নাগাদ কলকাতার নিজাম প্যালেসে ইডি দফতরে পৌঁছন বিভাস অধিকারী।

জানা গিয়েছে, মাসখানেক আগে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বিভাস। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এর আগেও তাঁর বীরভূমের নলহাটির বাড়ি এবং কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল। একাধিকবার নোটিস পাঠানো হলেও আগে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে, ইডির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির হন বিভাস। একদা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিভাস নলহাটি-২ ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পরই তৃণমূল ছেড়ে দেন বিভাস। তার পর ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল তৈরি করেন তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জেরা, নিজাম প্যালেসে তলব মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারীর

Post Comment

You May Have Missed