Sheikh Hasina Food Bill: হোটেলে ২.৫ কোটি টাকা খাবারের বিল বাকী হাসিনার, হাত তুলে নিলেন ইউনূসও!

Sheikh Hasina Food Bill: হোটেলে ২.৫ কোটি টাকা খাবারের বিল বাকী হাসিনার, হাত তুলে নিলেন ইউনূসও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের মানুষের তাড়া খেয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর দেশে বিপুল টাকা খাবারের বিল বাকী রয়ে গিয়েছে। শেখ হাসিনার বাসভবন ও তাঁর সরকারি কার্যালয় গণভবনের খাবার যেত ঢাকার একটি হোটেল থেকে। ওই হোটেলের এখন বিল বাকী ২ কোটিরও বেশি টাকা। হোটেল অবকাশ নামে ওই হোটেলের বিল এখন মেটাতে চাইছে না বর্তমান সরকারও। ফলে মহা ফাঁপড়ে পড়েছে হোটেল অবকাশ।

Add Zee News as a Preferred Source

বাংলাদেশের সংবাদমাধ্য়মের খবর, শেখ হাসিনার কার্যালয় ও হাসিনার বাসভবন গণভবনের চাহিদা অনুযায়ী নিয়মত খাবার যেত হোটেল অবকাশ থেকে। এনিয়ে সরকারের সঙ্গে একটি চুক্তিও ছিল। খাবারের বিল নিয়মিত মেটানোও হত, কখনও তা বাকীও থাকত। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্রদের বিক্ষোভে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার পর থেকে খাবারের বকেয়া বিল আর পাচ্ছে না খাবার সরবরাহকারী অবকাশ। বকেয়া ওই টাকা আদায়ের জন্য দফায় দফায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কার্যালয়ে চিঠিও দিয়েছে। কিন্তু দেড় বছর হয়ে গেল সেই টাকা পাচ্ছে না হোটেলটি।

হোটেল অবকাশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, পাওনা টাকা আদায়ের জন্য দফায় দফায় মহম্মদ ইউনূসের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিগত সরকারের বকেয়া টাকা মেটাতে বর্তমান সরকার পারবে না বলে জানিয়ে দিয়েছে। জানা যাচ্ছে শেখ হাসিনা তাঁর কার্যালয় ও বাসভবনের মতো এখনও প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনেও চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করা হয় হোটেল অবকাশ থেকে। বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে খাবার সরবরাহ বাবদও প্রতিষ্ঠানটির বকেয়া রয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক আধিকারিক বাংলাদেশের এক সংবাদমাধ্যমে বলেন, বিষয়টি নিয়ে অবকাশ হোটেলের সঙ্গে কথা বলাই ভালো হয়। আমাদের পক্ষ থেকে সবসময় বিল মিটিয়ে দেওয়া হয়। হয়তো কিছু বিল বাকী রয়েছে।

আরও পড়ুন-বাজেটে বাংলার কপালে কিছু কি জুটল? তর্ক-বিতর্কে না ভুলে দেখে নিন সঠিক তালিকা…

আরও পড়ুন-মোট ৭ হাইস্পিড রেল করিডর; সামরিক খাতে বিশাল বরাদ্দ, ১০ পয়েন্টে দেখে নিন নির্মলার বাজেট

হোটেল অবকাশের তরফে শেখ হাসিনা সরকার ও বর্তমান সরকারের সময়কালে খাবার সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট পাওনা প্রায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। ওই টাকা আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিল দেওয়া হয়েছিল। আর শেখ হাসিনার পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখ ৭৩ হাজার টাকার খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়েছে। ওই টাকা এখনও পাওয়া যায়নি।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী হোটেল অবকাশ খাবারের আইটেম ও অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৪৬০টি আইটেম সরবরাহ করে। ওইসব খাবারের মধ্যে রয়েছে কেক, বিস্কুট,কমলা, মান্দারিন কমলা, জামরুল, লটকন ও আমড়াসহ নানা ধরনের দেশি–বিদেশি ফল। পাশাপাশি রয়েছে, কাঁচা ছানা, চমচম, রসমালাই, দই, লাড্ডু, রসগোল্লা ও বাকলাভা। এ ছাড়া বিভিন্ন ধরনের মসলা, ঘি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যও সরবরাহ করে হোটেল অবকাশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

সম্পর্ক, বিয়ে, সন্তান, বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন আলিয়া ভট্ট! কীভাবে মানসিক চাপ সামলান অভি

Next post

Pakistan To Boycott India T20 World Cup 2026 Match: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করে কড়া শাস্তির মুখে পাকিস্তান! চলে এল আপডেট…

Post Comment

You May Have Missed