Donald on Nobel Peace Prize: মাচাদোর কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার নিতে রাজি ট্রাম্প, নোবেল কমিটি বলল, সম্ভব নয়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি নোবেল শান্তি পুরস্কার নিতে চান। কারণ ওই এবারের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো তাঁকে সেই পুরস্কার দিতে চান। কথা শুনেই এক পায়ে খাড়া ট্রাম্প। কিন্তু বাধ সেধেছে নোবেল কমিটি।
ট্রাম্পের ওই ইচ্ছেয় ঘোর বিপাকে পড়ে গিয়েছিল নোবেল কমিটি। কিন্তু শেষপর্যন্ত তারা জানিয়ে দিয়েছে, ‘নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া যায় না। কারোর সঙ্গে নিজে থেকে ভাগ করে নেওয়া যয়া না, কাউকে দিয়েও দেওয়া যায় না। একবার কারও নামে নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা ফিরিয়ে নেওয়া হয় না।’ নোবেল কমিটির ওই বিবৃতিতে ‘গজব বেইজ্জতি’-তে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবারই ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে মারিয়া করিনা মাচাডো যখন আমেরিকা সফরে আসবেন, তখন তিনি মাচাডোর দেওয়া নোবেল পুরস্কারটি গ্রহণ করার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। এমন এক সময়ে এই সফরটি হচ্ছে যখন আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাম্প ওই দেশের বিশাল তেল সম্পদের ওপর অধিকার দাবি করেছেন। ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি যে আসতে চাইছেন তা খুব ভালো বিষয়। আমার মনে হয় পুরস্কার দেওয়ার জন্যই আসছেন।
আরও পড়ুন-আতঙ্কের বাংলাদেশ, ইউনূসের দেশে পিটিয়ে-বিষ খাইয়ে খুন হিন্দু যুবককে
উল্লেখ্য, আমেরিকায় মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে মাদক-সন্ত্রাসবাদ এবং অন্যান্য অভিযোগে বিচারের জন্য আমেরিকায় নিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ডেল্টা ফোর্স। তার পরেও অবশ্য মাচাডো দেশের শীর্ষ পদে বসেননি। পরিবর্তে, ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর স্থলাভিষিক্ত হন।
ট্রাম্প অতীতে অনেকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবি করেছেন। তাঁর দাবি, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাসের মধ্যে তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প বলেন,”প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একজনের নোবেল পুরস্কার পাওয়া উচিত। এগুলো ছিল বড় ধরনের যুদ্ধ, যা কেউ ভাবেনি যে কখনও থামানো সম্ভব।”
\
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment