Bangladesh: বাংলাদেশে এবার হিন্দু সাংবাদিককে খুন! দিনেদুপুরে ভরাবাজারে… বীভত্‍স..

Bangladesh: বাংলাদেশে এবার হিন্দু সাংবাদিককে খুন! দিনেদুপুরে ভরাবাজারে… বীভত্‍স..

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের হিন্দু-নিধন অব্যাহত। দিনেদুপুরে এবার খুন সাংবাদিক! ভরা বাজারে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কতী। এবার যশোরের মণিরামপুরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bangladesh Shocker: ভয়ংকর বাংলাদেশ! ঘরে ঢুকে হিন্দু বিধবার উপরে ঝাঁপাল ২ বর্বর, গাছে বেঁধে কেটে নেওয়া হল চুল…

পুলিস সূত্রে খবর, মৃতের নাম  রানা প্রতাপ বৈরাগী। বরফকলের ব্যবসা ছিল তাঁর। আবার , ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন। ঘড়িতে তখন পৌনে ছটা। আজ, স্থানীয় কপালিয়া বাজারে ছিলেন রানাপ্রতাপ। অভিযোগ, তাঁকে কাছেই একটি গলিতে নিয়ে যান ৩ দুষ্কৃতী। এরপরই মাথা লক্ষ্য করে গুলি! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে ঝিনাইদহে আবার এক হিন্দু বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই অভিযুক্ত এলাকার ছেলে। এখানেই শেষ নয়, নির্যাতিতাকে গাছে বেঁধে তার চুল কেটে নেওয়া হল। অত্যন্ত সংকটজনক অবস্থায় নির্যাতিতা এখন ই ঝিনাইদহের  একটি হাসপাতালে। মহিলাকে নির্যাতনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে স্থানীয় যুবক শাহিন ও হাসান।  

পুলিসকে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন,  আড়াই বছর আগে শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা দিয়ে তিন শতক জমি-সহ একটি দোতলা জমি কেনেন। এর পরেই তিনি শাহিনের নজরে পড়ে যান। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকে শাহিন। তাতে রাজি না হওয়ায়, শাহিন তার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে।

গত শনিবার সন্ধায় ওই বিধবা মহিলার বাড়িতে ঢোকে শাহিন ও তার সঙ্গী হাসান। দুজনে মিলে ওই মহিলাকে ধর্ষণ করে। এমনটাই অভিযোগ তাঁর। পাশাপাশি তার কাছ থেকে ৫০ হাজার টাকার দাবিও করে। ওই টাকা দিতে অস্বীকার করে চিত্কার করলে শাহিন ও তার সঙ্গী হাসান মহিলাকে গাছে বেঁধে বেধড়ক পেটায়। শুধু তাই নয়, তার চুলও কেটে নেওয়া হয়। সেই দৃশ্য ভিডিয়ো করে তার সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। 

ঝিনাইদহ সরকারি হাসপাতালে চিকিত্সক মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমে জানান, প্রথম ওই মহিলা তাঁকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেননি। পরে আমরা ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি হেনস্থার শিকার হয়েছেন। 

এনিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিস সুপার সংবাদমাধ্যেমে জানান, নির্যাতিতা মহিলাকে থানায় এনে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্ত করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নভেম্বর মাসে এই ঝিনাইদহেই শৈলকুপা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ করে ৪ যুবক। পুলিস তত্পরতার সঙ্গে ৩ জনকে গ্রেফতার করে। কিশোরীর মায়ের দাবি, ফোনে যোগাযোগের ফলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এনামুল বিশ্বাস নামে এক যুবক। ফোন করে সে মেয়েকে ডাকে। তারপর বিলের মধ্যে বন্ধুদের সঙ্গে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। মেয়েটি কোনওকর্মমে প্রাণে বেঁচে গিয়েছে। 

আরও পড়ুন:  Nostradamus prophecies for 2026: টানা ৭ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ‘লুটিয়ে পড়বেন’ বিখ্যাত ব্যক্তিরা, নতুন বছরে ভাইরাল নাস্ত্রাদামুসের ৬ ভবিষ্যদ্বাণী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ানের বিপরীতে, ফের বলিউডে পা রাখছেন এই বঙ্গতনয়া!

Next post

Sonarpur Road Accident: তিন বোন ই-স্কুটি চেপে শীতসকালে স্কুলের পথে, আচমকাই টাল খেয়ে পুকুরে! দিশা, শ্রুতি বিপন্ন… চলে গেল ছোট্ট স্মৃতি… শোকস্তব্ধ সোনারপুর…

Post Comment

You May Have Missed