সিনিয়র সিটিজেন হলেন সলমন, জন্মদিনের পার্টিতে হাজির সস্ত্রীক ধোনি

সিনিয়র সিটিজেন হলেন সলমন, জন্মদিনের পার্টিতে হাজির সস্ত্রীক ধোনি

মুম্বই: তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি । বলিউডের ভাইজান । সেই সলমন খান ৬০ বছর পূর্ণ করলেন । শুক্রবার রাতে সলমনের পনভেলের বাগানবাড়িতে জন্মদিনের পার্টিতে চাঁদের হাট । বলিউডের নামী তারকাদের ভিড় তো ছিলই, তবে মধ্যমনি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি ।

সলমনের জন্মদিনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি । সঙ্গে কন্যা জিভা । মেয়েকে নিয়েই হাজির হয়েছিলেন ক্যাপ্টেন কুল ।

বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পরে গত দু’বছর ধরে আতঙ্কে কাটিয়েছে সলমনের পরিবার । নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার । গত বছর যে কারণে মুম্বই ছেড়ে অম্বানিদের গুজরাতের জামনগরে বনতাড়ায় সপরিবারে জন্মদিন পালন করেছিলেন সলমন । তবে এবার আর মুম্বই ছেড়ে বাইরে যাননি । শুক্রবার মধ্যরাতে খামারবাড়ির অনুষ্ঠানে সলমনের ষাট বছরের জন্মদিন পালন করতে সেলিব্রিটিদের ভিড় ।

Previous post

Abhishek Banerjee: ‘১ কোটি ৩৬ লক্ষ বাদ যাওয়া ভোটারের হিসেব দিন…’, বছর শেষেই দিল্লিমুখী যুদ্ধংদেহী অভিষেক!

Next post

অসমে খসড়া ভোটার তালিকা থেকে বাদ ১০.৫৬ লক্ষ নাম, ‘নিবিড়’ নয়, ‘বিশেষ সংশোধন’ চলছে সেখানে

Post Comment

You May Have Missed