Executed 340 People in 2025: মাত্র ১ বছরে এত-এত ফাঁসি! ‘নতুন’ আরব অসংখ্য মৃত্যুদণ্ড কার্যকর করে গড়ল হাড়হিম রেকর্ড…

Executed 340 People in 2025: মাত্র ১ বছরে এত-এত ফাঁসি! ‘নতুন’ আরব অসংখ্য মৃত্যুদণ্ড কার্যকর করে গড়ল হাড়হিম রেকর্ড…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে ফেলল সৌদি আরব (Saudi Arabia)। একবছরে রেকর্ড সংখ্যক অপরাধীর ফাঁসি দিয়েছে তারা (death penalty)। চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে তারা মোট ৩৪০ জনের ফাঁসি কার্যকর করেছে (Saudi executed 340 people in 2025)! ভাবা যায়! এ বিষয়ে তাদের আগে শুধু রয়েছে চিন ও ইরান (China and Iran)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Deadly Plane Crash: ভয়াল বিমান দুর্ঘটনা! ফুটবলমাঠে নামতে গিয়ে কারখানার ছাদের সঙ্গে ভয়ংকর ধাক্কা, মারণ আগুন! পুড়ে মরল বিমানশুদ্ধ…

রেকর্ড ভাঙা মরণ 

সৌদি কর্তৃপক্ষ ১৫ ডিসেম্বর আরও তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে। সেই তথ্য জানানোর পরেই এই পরিসংখ্যানটি সামনে আসে। এটি সৌদি আরবের টানা দ্বিতীয় বছর নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনা। এর আগে, ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেখানে।

ওয়র অন ড্রাগস

মাদক-সংক্রান্ত অপরাধ: এই ৩৪০টি মৃত্যুদণ্ডের মধ্যে ২৩০টিরও বেশি ছিল মাদক-সংক্রান্ত মামলার। বিশেষজ্ঞরা সেদেশে মাদক-অপরাধের এই বাড়বাড়ন্তের প্রধান কারণ হিসেবে সেখানে চলতি মাদক বিরোধী যুদ্ধকে (war on drugs) দায়ী করছেন, যা ২০২৩ সালে শুরু হয়েছিল।

মানবাধিকারভঙ্গ এবং আন্তর্জাতিক দুনিয়া

তবে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলি সৌদিতে মৃত্যুদণ্ডের এমন ব্যাপক ব্যবহারের– কিংবা ঠিক-ঠিক বললে অপব্যবহারের– তীব্র নিন্দা করেছে। তারা মনে করে, এটি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে ঘোর বেমানান। যুবরাজর দেশজোড়া এই সংস্কার এজেন্ডায় আরবকে তিনি যে এক নতুন ও আধুনিক ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছেন তার সঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টি একেবারেই খাপ খায় না বলে মত তাঁদের।

আরও পড়ুন: Premananda Maharaj: নরক কল্পনা নয়, ঘোর বাস্তব! প্রেমানন্দজি বলছেন, যাঁরা অন্যায় করছেন, নরকে তাঁরা ভয়ংকর শাস্তির মুখে পড়বেন…

সৌদি কী বলছে?

তবে এ বিষয়ে সৌদির নির্দিষ্ট যুক্তি আছে। সৌদি যুক্তি দেয় যে, দেশের সাধারণ মানুষের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং আপিলের সমস্ত পথ শেষ হওয়ার পরই কেবল এটি ব্যবহার করা হয়, নয় তো নয়। প্রসঙ্গত, সৌদি আরব বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চিন এবং ইরানের পরেই রয়েছে সৌদি আরব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed