Puducherry Coach Allegedly Thrashed: দলে জায়গা না পেয়ে কোচকেই বেধড়ক মার! ক্রিকেটারদের হামলায় ভাঙল কাঁধ, পড়ল ২০ সেলাই…

Puducherry Coach Allegedly Thrashed: দলে জায়গা না পেয়ে কোচকেই বেধড়ক মার! ক্রিকেটারদের হামলায় ভাঙল কাঁধ, পড়ল ২০ সেলাই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘জেন্টলম্যান’স গেম’ ক্রিকেট! এমনটাই বলা হয়ে থাকে বছরের পর বছর। তবে খোদ ভারতীয় ক্রিকেটের ঘরোয়া সার্কিটে সদ্য যে, ঘটনা ঘটে গেল, তারপর এই চেনা শব্দবন্ধ উচ্চারণ করার আগে একবার নয় ১০০ বার ভাবতে হবে। ক্রিকেটারদের দলে সুযোগ না পাওয়ার চরম ক্ষোভের চূড়ান্ত পরিণতির শিকার হলেন খোদ কোচ! যে ঘটনায় কেঁপে গিয়েছে বাইশ গজ। 

Add Zee News as a Preferred Source

এ কী কাণ্ড!

পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (CAP) অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ এস ভেঙ্কটরমন। তাঁর সঙ্গে ঘটে গিয়েছে অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য ঘটনা। চলতি জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের (সৈয়দ মুসতাক আলি ট্রফি) দলে সুযোগ না পাওয়ায়, গত সোমবার অর্থাৎ ৮ ডিসেম্বর, তিন স্থানীয় ক্রিকেটার ভেঙ্কটরমনকে বেধড়ক মেরেছেন বলেই অভিযোগ। ক্রিকেটারদের হামলায় কোচের মাথা ফেটেছে, কাঁধ ভেঙেছে এবং ২০টি সেলাইও পড়েছে! 

আরও পড়ুন: সিদ্ধান্তে সিলমোহর! ভারতীয় ক্রিকেট বোর্ডের অপ্রত্যাশিত ঘোষণা, বিরাট-রোহিতকে এবার…

কী বলছে বিসিসিআই ?

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেদারাপেট থানার সাব-ইনস্পেক্টর এস রাজেশ জানিয়েছেন, ‘এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। ভেঙ্কটরমনের কপালে ২০টি সেলাই পড়েছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত খেলোয়াড়রা পলাতক। আমরা তাদের খুঁজে বার করার চেষ্টা করছি। যথাসময়ে আরও বিশদে তথ্য জানানো হবে।’এই ঘটনার প্রতিক্রিয়ায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘গুরুতর অভিযোগের যে খবর এসেছে তা বিসিসিআই শীঘ্রই খতিয়ে দেখবে।’

অভিযুক্ত তিন কারা ?

পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিবও ভেঙ্কটরমন। তিনি তিন স্থানীয় ক্রিকেটারের নাম জানিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিনিয়র ক্রিকেটার কার্তিকেয়ান জয়সুন্দরম। যিনি সব ফর্ম্যাট মিলিয়ে ছ’টি ম্যাচ খেলেছেন। আছেন আরও দুই সিনিয়র- এ অরবিন্দরাজ এবং এস সন্তোষ কুমারন। যাঁরা দু’জনেই রঞ্জিতে পুদুচেরির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভারতীদাসন পদুচেরি ক্রিকেটার্স ফোরামের সচিব জি চন্দ্রনের বিরুদ্ধেও আক্রমণের প্ররোচনার অভিযোগ করেছেন।

ভেঙ্কটরমন বলছেন

‘দেখুন, গত ৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ আমি সিএপি কমপ্লেক্সের ভিতরের ইনডোর নেটে ছিলাম। ঠিক তখনই পুদুচেরির সিনিয়র ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমরান এসে আমাকে গালিগালাজ করতে শুরু করে। জোর দিয়ে বলে যে, সৈয়দ মুসতাক আলি ট্রফির দলে নির্বাচিত না হওয়ার কারণ আমিই। অরবিন্দরাজ যখন আমাকে ধরে রাখে, কার্তিকেয়ান সন্তোষ কুমারন ব্যাটটি নিয়ে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে। ওরা আমাকে মেরে বলে, চন্দ্রন তাদের বলেছিল, যে তারা যদি আমাকে হত্যা করে তবেই দলে সুযোগ পাবে’

ফোরাম কী বলছে!

স্থানীয় ক্রিকেটার্স ফোরামের সভাপতি সেন্থিল কুমারন বলছেন, ‘ভেঙ্কটরমনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার ইতিহাস রয়েছে। প্রায়শই স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে অভদ্রতামি করার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলার জন্য তিনি পরিচিত। চন্দ্রনের বিরুদ্ধে তাঁর ক্ষোভও সুপরিচিত। কারণ আমরা গত সাত বছরে বিসিসিআইয়ের কাছে সিএপির মধ্যে বেশ কয়েকটি বিষয় বারবার উত্থাপন করেছি’! এবার দেখা যাক ঘটনার জল কতদূর গড়ায়…

আরও পড়ুন: স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই ‘সেই’ ভিডিয়ো ডিলিট! পলাশের ‘পুরুষত্ব’ নিয়ে প্রশ্ন জেমিমার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Previous post

Kolkata Accident:রেসকোর্সের কাছে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেল ফেরারি গাড়ি, জখম বাবা-ছেলে ও ২ সাফাই কর্মী

Next post

Ban Social Media BIG: ঝাঁপ বন্ধ লক্ষ লক্ষ সোশ্যাল অ্যাকাউন্টের! দেশ জুড়ে চিরতরে বন্ধ হয়ে গেল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ইউটিউব এবং…

Post Comment

You May Have Missed