Anirban Chakraborty Accident: গাড়িতে ধাক্কা বাসের! দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ (Eken Babu)। গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ‘একেন বাবু‘ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty Accident) । অভিনেতার গাড়িতে ধাক্কা সরকারি বাসের। টালিগঞ্জ থেকে এক্সাইড মোড়ের দিকে যাওয়ার সময় চারু মার্কেটের কাছে ঘটে দুর্ঘটনা। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন অভিনেতা। তখনই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা মারে বাসটি (Anirban Chakraborty Accident)। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ।
তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান পর্দার ‘একেন বাবু’। অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। গাড়ির চালকও ঠিক আছেন। টালিগঞ্জ ব্রিজের নীচে দুর্ঘটনাটি ঘটেছ। আচমকাই একটি গাড়ি চলে আসে অভিনেতার গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার গাড়িতে ধাক্কা মারে সরকারি বাসটি। অভিনেতার অভিযোগ, বাসের চালক খুবই উদ্ধত আচরণ করেছেন তাঁর সঙ্গে। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনার কবলে পড়তেন অভিনেতা। এমনকি দুর্ঘটনার পর ওই বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
এই ঘটনায় চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন অভিনেতা। গাড়ির পিছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ঠিক আছেন। পুলিস সূত্রে খবর, অভিনেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন তাঁরা। এদিকে প্রিয় অভিনেতার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
বলাই বাহুল্য যে, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম। তাঁর অভিনীত ‘একেন বাবু’ চরিত্রটি দারুণ জনপ্রিয়। জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন ঘটনা ঘটায় রাস্তাতে ভিড় জমে যায় সঙ্গে সঙ্গে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment