Khaleda Zia is Serious: গভীর সংকটজনক খালেদা জিয়া, যে কোনও মুহূর্তে ঘটতে পারে খারাপ কিছু, দেশবাসীর কাছে প্রার্থনার আবেদন বিএনপি-র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অত্যন্ত সংকটজনক বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ব্রিটেনের চিকিত্সার পরও ভালো হয়ে উঠতে পারেননি বিএনপি নেত্রী। দুটি কিডনি বিকল-সহ তাঁরএকাধির শারীরিক সমস্যা রয়েছে। শুক্রবার দলের মির্জা ফকরুল ইসলাম আলমগীরি সংবাদমাধ্যমে বলেন, গতকালই চিকিত্সকেরা জানিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
শুক্রবার ছিল জুম্মার দিন। ঢাকার নয়া পল্টনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মজলিশের আয়োজন করে বিএনপি। সেই দোয়ার মজলিশে মির্জা ফকরুল বলেন, বেগম জিয়ার সুস্থতা কামনা করুন। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। ওই মজলিশে ফকরুল ছাড়াও ছিলেন বিএনপি যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভি।
এদিন মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বেগম জিয়া লড়াই করেছেন। জেলে গিয়েছে, নির্য়াতনের শিকার হয়েছেন। সম্প্রতি তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এ জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, সারা দেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চেয়েছি। কামনা করি দ্রুত সুস্থ হয়ে তিনি ফের কাজে ফিরুন। উপরওয়ালা তাঁকে ফের দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিন।
উল্লেখ্য, ডায়াবেটিস-সহ একাধিক সমস্যায় ভুগছেন বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া। ডায়াবেটিসের পাশাপাশি তাঁর হার্টের সমস্যা, আর্থারাইটিস, লিভার সিরোসিস, লিভারের প্রবল সমস্যা রয়েছে। গত রবিবার তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিক্তিত্সকদের বক্তব্য খালেদার হার্ট ও লাং-এ সংক্রমণ দেখা দিয়েছে। গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে থাকার পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment