SIR In Bengal: ‘CCTV ফুটেজ প্রকাশ করুক’. তৃণমূলের সঙ্গে বৈঠকের পর কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের!

SIR In Bengal: ‘CCTV ফুটেজ প্রকাশ করুক’. তৃণমূলের সঙ্গে বৈঠকের পর কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভোটমুখী বাংলায় SIR। কমিশন-তৃণমূল সংঘাত তুঙ্গে। ‘ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করছে’, নির্বাচন কমিশনকে এবার একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘কমিশনের দাবি কেবল বিভ্রান্তিকর নয়, মিথ্যা। অবিলম্বে CCTV ফুটেজ ও প্রতিটি প্রমাণ প্রকাশ করুক’।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR in Bengal: যেদিন দিল্লিতে নালিশ জানিয়ে এল তৃণমূল, সেদিনই.. বাংলায় SIR নিয়ে বড় পদক্ষেপ কমিশনের…

এক্স হ্যান্ডেল পোস্টে অভিষেক লিখেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কয়েক ঘণ্টা সময় সবসময়ই খুব কম। আপনার সামনে যে পাঁচটি মৌলিক প্রশ্ন রেখেছি, সেগুলির উত্তর দেওয়ার জন্য যতখুশি সময় নিন। আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে, কীভাবে আপনাদের বয়ান পরিকল্পিত, মনগড়া ফাঁস হওয়া খবরের মাধ্যমে বিকৃত করা হচ্ছে। তাই কমিশন ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাত বাধানোর আগে দু’বার ভাবুন’।

 

ঘটনাটি ঠিত কী? SIR নিয়ে এবার আরও বড় আন্দোলনের পথে তৃণমূল। সোমবার ভার্চুয়াল বৈঠকে ১০ সাংসদকে নিয়ে একটি টিম তৈরি করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আজ, শুক্রবার দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সেই ১০ সাংসদের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, ‘যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, তার কোনও উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি। যেগুলির সঙ্গে এর উত্তরের কোনও মিল নেই’। 

এদিকে কমিশন সূত্রে খবর,  তৃণমূলের প্রতিনিধিদলকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘আপনারা বিএলওদের ভয় দেখাবেন না। কাজে বাধা দেবেন না। শুধুমাত্র নাগরিক রাই যাতে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতেই এসআইআর করছে নির্বাচন কমিশন’। এরপরই পাল্টা সুর চড়াল তৃণমূল।

আরও পড়ুন:   SIR In Bengal: ‘চুপিচুপি বাঙালিদের বাদ দেওয়াই উদ্দেশ্য’? দিল্লিতে কমিশনের কাছে SIR নালিশ তৃণমূলের..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 



Previous post

Khaleda Zia is Serious: গভীর সংকটজনক খালেদা জিয়া, যে কোনও মুহূর্তে ঘটতে পারে খারাপ কিছু, দেশবাসীর কাছে প্রার্থনার আবেদন বিএনপি-র

Next post

North Bengal News: উত্তরবঙ্গের মাথায় কবে উঠবে নতুন মুকুট? চার লেনের চওড়া ব্রিজ…সঙ্গে ছুটবে রেল! ১ হাজার ১২৫ কোটির নতুন ‘করোনেশন সেতু’

Post Comment

You May Have Missed