Tejas Crashed: দুবাইয়ে ভেঙে পড়ল বায়ুসেনার তেজস! এয়ার শো-তে..পাইলটের মৃত্যু

Tejas Crashed: দুবাইয়ে ভেঙে পড়ল বায়ুসেনার তেজস! এয়ার শো-তে..পাইলটের মৃত্যু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এয়ার শো-তে তখন প্রদর্শনী চলছে। হঠাত্‍ ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। বেজে উঠল সাইরেন। বড়সড় দুর্ঘটনা ঘটল দুবাইয়ে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Deadly Blast at Factory: ভয়ংকর বিস্ফোরণ আঠা কারখানায়! উড়ে গেল গোটা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে, ঝলসে পুড়ে মৃত্যু…এখনই ১৫

২ বছরেরও কম সময়ে দু’বার। ফের ভেঙে পড়ল ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস। আজ, শুক্রবার থেকে সংযুক্ত আরব আমীরশাহীতে শুরু হয়েছে  দুবাই এয়ার শো ২০২৫। দু’দিনের এই শো-তে অংশ নিচ্ছে ভারতও। স্থানীয় সময় দুপুর ২টো বেজে ১০ মিনিট। আকাশে কসরত দেখাচ্ছিল তেজস।  আচমকাই নীচের দিকে নামতে শুরু যুদ্ধবিমানটি। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপরের দিকে উঠতে উঠতে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল তেজস। তারপর হু হু করে নিচের দিকে নামতে শুরু করল! মাটিতে পড়ামাত্র তীব্র বিস্ফোরণ। দাউ দাউ করে আগুন ধরে গেল বিমানে। পাইলট কি ইজেক্ট করে বিমান থেকে বেরোতে পেরেছিলেন? প্রথমে তা বোঝা যায়নি। পরে ভারতীয় বায়ুসেনার তরফে পাইলটের মৃত্য়ুর খবর জানানো হয়।

আরও পড়ুন:  Deadly Floods and Landslides: ভয়াল বৃষ্টি-বন্যা-ধস! ৫ ফুট জলের তলায় ৫৩ হাজার ঘরবাড়ি, ৫ লাখেরও বেশি…হাড়হিম মর্মান্তিক মৃত্যু…

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি তেজস। নির্মাতা রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’।  ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান  তেজস। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। এর আগে, গত বছরের মার্চে  রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। সেবার অবশ্য দুর্ঘটনার আগেই  বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন পাইলট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Previous post

বিয়ের মাসে সোনার দামে বিরাট স্বস্তি? আজ কত কমে কিনতে পারবেন?

Next post

Indian Super League (ISL) : ৮ ডিসেম্বর-এর আগেই মহা-বিপর্যয়? ISL নিয়ে জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত! খেলোয়াড়দের বেতন নিয়ে সরকারের মাস্টারস্ট্রোক!

Post Comment

You May Have Missed