Zohran Mamdani: ইতিহাস সৃষ্টিকারী মামদানির ‘লাভ’ রামাকে চেনেন? মিষ্টি সিরীয় সুন্দরীর মধ্যেই কি ফিরলেন ‘প্রিন্সেস ডায়ানা’?

Zohran Mamdani: ইতিহাস সৃষ্টিকারী মামদানির ‘লাভ’ রামাকে চেনেন? মিষ্টি সিরীয় সুন্দরীর মধ্যেই কি ফিরলেন ‘প্রিন্সেস ডায়ানা’?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সূর্যোদয়ের আগেই ইতিহাস তৈরি হল নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক শহরের মহানাগরিকের (New York mayor) চেয়ারে এই প্রথম বারের জন্য বসলেন এক ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। নাম তাঁর সারা বিশ্ব জেনে গিয়েছে– জো়হরান মামদানি (Zohran Mamdani)। চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র তিনি। তবে, বিজয়ভাষণের পরে তাঁকে মঞ্চে পাশে ডেকে নিতে দেখা গেল এক নারীকে। কে তিনি? সেটাই এখন সব থেকে বেশি প্রশ্ন। তরুণীর নাম রামা দুওয়াজি (Rama Dwaji)! কে এই রামা?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bihar Election Phase 1 Voting: ”…আমরা জিততে চলেছি, বিহার জিততে চলেছে! ১৪ নভেম্বর এক নতুন সরকার গঠিত হবে…”! অবিশ্বাস্য তেজস্বী…

কে রামা দুওয়াজি?

২৮ বছরের সিরীয়-মার্কিন সুন্দরী রামা দুওয়াজি। সিরীয় বংশোদ্ভূত রামা দুওয়াজির জন্ম হিউস্টনে। ন’বছর বয়স থেকে তাঁর ঠিকানা দুবাই। ২০১৯ সালে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন আর্টসে স্নাতক। মাত্র চার বছর আগে নিউ ইয়র্কে আসেন রামা। নিউইয়র্কেই কাজ শুরু করেন। বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। প্যালেস্তাইনপন্থী আর্টওয়ার্কের জন্য বিশেষ ভাবে জনপ্রিয় তিনি। জানা গিয়েছে, রামা ফ্যাশনিস্তা হিসেবেও যথেষ্ট জনপ্রিয়। অভিনব স্টাইলিংয়ের জন্য পরিচিতরা তাঁকে ‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’ বলেও ডাকেন! এখন জোহরান মামদানির স্ত্রী তিনি।

ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর

ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবেই কাজ শুরু করেন নিউইয়র্কে। বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। প্যালেস্তাইনপন্থী আর্টওয়ার্কের জন্য বিশেষ ভাবে জনপ্রিয় তিনি। তাঁর কালি-কলমে বারবার ধরা পড়েছে গাজা, সুদান, লেবাননের ছবি। সম্প্রতি তাঁর আর্ট ওয়ার্ক নিজেদের একটি প্রতিবেদনে ব্যবহার করেছিল নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনের বিষয় ছিল গাজা ছেড়ে পালানোর সময় প্যালেস্টাইনের বাসিন্দারা কী কী নিয়ে পালাচ্ছেন। ভোগ পত্রিকাতেও ব্যবহৃত হয় রামার ইলাস্ট্রেশন।

প্রেরণা, প্রেম

এহেন রামা-ই নাকি জোহরান মামদানির সাফল্যের পিছনের নারী! মামদানির ভোটপ্রচারেও স্ত্রীর অবদান কম নয়। গত ছ’মাস প্রচারের আড়ালে থেকে কাজ করেছেন তিনি। মামদানির ক্যাম্পেন লোগো তাঁরই তৈরি।

মঞ্চে ডেকে নিয়ে

বুধবার মঞ্চে স্ত্রীর প্রশংসা করেন জোহরান মামদানি। বলেন, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। শুধু এই মুহূর্ত কেন, জীবনের প্রতি মুহূর্তেই আমি ওঁকে পাশে চাই। ও শুধু আমার স্ত্রী নয়, একজন দারুণ প্রতিভাবান শিল্পীও। নিজের কাজের জন্য যথেষ্ট জনপ্রিয় ও! মামদানির সমর্থকেরাও বিষয়টিতে সিলমোহর দেন।

কী ভাবে পরিচয়?

রামার মতো প্যালেস্টাইনের অধিকার নিয়ে সরব থেকেছেন জোহরানও। এতক্ষণে সবাই জেনে গিয়েছেন, প্যালেস্টাইনের সমর্থনে কথা বলে ট্রাম্পের চক্ষুশূল তিনি। এহেন সমমনস্ক রামার সঙ্গে বন্ধুত্বের বন্ধন তৈরি হয় ২০২১ সালে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। পরিচয় থেকে প্রেম হতে বেশি সময় লাগেনি। ফেব্রুয়ারিতে ম্যানহাটন ম্যারেজ ব্যুরোতে কাগজে-কলমে বিয়ে সারেন তাঁরা। এরপর জুলাইতে মামদানির জন্মভূমি উগান্ডায় বসে বিয়ের বাসর।

আরও পড়ুন: Delhi Sinking: কুতুবমিনার, জামা মসজিদ…সব তলিয়ে যাচ্ছে মাটির নীচে? ভয়ংকর কাণ্ড দিল্লি জুড়ে… গোটা শহরটাই ক্রমশ ডুবছে…

অতএব ফার্স্ট লেডি

জোহরান মামদানির স্ত্রী। ফলে রামা দুয়াজি এখন নিউ ইয়র্কের ফার্স্ট লেডি। আর তাঁরই সূত্রে বহু বছর পরে নিউ ইয়র্কের মেয়রের অফিসিয়ার বাসভবন ‘গ্রেসি ম্যানসন’ একজন ফার্স্ট লেডি পেতে চলেছে। মেয়র-ইলেক্ট রামা দুয়াজি, যিনি অধিকাংশ সময়ে স্পটলাইটের বাইরেই থাকতে চান, তিনি পর্যন্ত এই মহা মুহূর্তকে স্মরণীয় করে তুলতে স্বামীর ডাকে তাঁর বিজয়মঞ্চে ওঠেন। আর সারা বিশ্বের আলো পড়ে তাঁর উপর। বিশ্ব চিনে নেয় এক সুন্দরী বিদুষীকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed