ভারতকে ট্রফি না দেওয়ার শাস্তি! ACC-তে ছাঁটাইয়ের পথে নকভি? বড় পদক্ষেপ BCCI’র
এশিয়া কাপ শেষ হয়েও যেন শেষ হয়নি। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই ট্রফি ভারতের হাতে তুলে দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। এখনও পিসিবি প্রধানের বিরুদ্ধে ধেয়ে আসছে সমালোচনা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতই কী এত সহজে ছেড়ে দেবে? জানা গিয়েছে, এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। যার ফলে নকভিকে আইসিসির পরিচালকের পদ থেকে সরিয়েও দিতে পারে জয় শাহের আইসিসি।
আরও পড়ুন-সুরক্ষা নিয়ে প্রশ্ন! বোয়িং ৭৮৭-র উড়ান বন্ধের পরামর্শ পাইলটদের, কী বলল Air India?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি জয়ী ভারতীয় দল। তাই ফাইনালের পর ট্রফি নিয়ে হাঁটা মারেন নকভি। যা ভালভাবে নেয়নি বিসিসিআই। পরের মাসে আইসিসির বৈঠকে এই প্রসঙ্গ তোলা হবে। শোনা যাচ্ছে, আইসিসির ডিরেক্টরের পদ থেকে সরানো হতে পারে নকভিকে। বোর্ডের এক সূত্র বলেন, ‘পিসিবি বা নকভি কী শাস্তির মুখে পড়ে সেটা দেখতে হবে। বিসিসিআই একটা বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। ভারতীয় দলকে ট্রফি তুলে দেওয়ার বিষয়ে নকভির জোর দেওয়া উচিত ছিল না। বিসিসিআইকে ট্রফি পাঠিয়ে দিতে রাজি না হওয়াও তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। কারণ বিসিসিআই আনুষ্ঠানিক সংগঠক।’ ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি না নেওয়ায়, প্রেজেন্টেশন সেরেমনি থেকে ট্রফি নিয়ে হাঁটা মারেন নকভি। বর্তমানে ট্রফি রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও নকভি। বলে রাখা ভালো, পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যার প্রভাব পড়ে ক্রিকেট মাঠেও।
আরও পড়ুন-যোগীগড়ে ‘মেটা’ ঝড়! SP-র ‘গণতন্ত্র’ অস্ত্রে শান, অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার
বোর্ডের সূত্র আরও বলেন, ‘এখনও ট্রফি দুবাইয়ে এসিসির অফিসে আছে। নকভির নির্দেশ অনুযায়ী, তাঁর অনুমতি ছাড়া ট্রফি ওখান থেকে সরানো হবে না এবং কারোর হাতে তুলে দেওয়া হবে না। নকভি নিজে ট্রফি ভারতীয় দল বা বিসিসিআইকে তুলে দিতে চান।’ এই বিষয়টি পছন্দ নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। যার বিরুদ্ধে সরব হয়েছে বিসিসিআই। এশিয়া কাপ জুড়ে ক্রিকেটীয় ঘটনার বাইরে ভারত-পাকিস্তানের মধ্যে একাধিকবার ঝামেলা হয়। গোটা টুর্নামেন্টে একবারও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবরা। রাজনৈতিক অঙ্গভঙ্গি করে একে অপরকে বিদ্রুপ করে দুই দলের ক্রিকেটাররা। নিজের সোশ্যাল মিডিয়া পেজে রাজনৈতিক মন্তব্য করেন নকভিও। বিতর্ক এখানেই শেষ নয়। চলে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত। আরও একবার পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। ম্যাচ জেতার পর নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। যার ফলে বিজয়ী টিম ইন্ডিয়াকে ট্রফি দেওয়ার হয়নি। বর্তমানে এসিসির দুবাইয়ের হেড কোয়ার্টারে রয়েছে ট্রফি।



Post Comment