Tourist Attraction: পর্যটকদের জন্য তৈরি হচ্ছে মনোরম রিভার বিচ, গার্লফ্রেন্ড ছাড়া ভাল হয়ে যাবে মন! কোথায় যেতে হবে? ঠিকানা জানুন
Last Updated:
Tourist Attraction: কেল্লার মাঠের সৌন্দর্যায়ন ও নদীর পাড়ে তৈরি হচ্ছে আধুনিক ঘাট! ডায়মন্ড হারবারে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মাস্টারপ্ল্যান পুরসভা ও সেচ দফতরের। সেচ দফতর ও পুরসভার উদ্যোগে গড়ে উঠছে আধুনিক নতুন ঘাট। বিস্তারিত জানুন।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডায়মন্ড হারবার যেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সবসময়। সেই ডায়মন্ড হারবার শহরের মানুষের আবেগ ও ইতিহাসের কেন্দ্রবিন্দু কেল্লার মাঠ। পর্যটন মানচিত্রে এই স্থানটির গুরুত্ব বাড়াতে এবং মাঠের সৌন্দর্য বাড়াতে সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও তৈরি হচ্ছে নতুন ঘাট।
ইতিমধ্যে ডায়মন্ড হারবার পৌরসভা ও রাজ্য সেচ (ইরিগেশন) দফতরের আধিকারিকরা এই কাজ পরিদর্শন করেছেন। কেল্লার মাঠের পাশাপাশি আধিকারিকরা নজর দেন ১১৭ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে নতুন গড়ে ওঠা নদীর ঘাটটির ওপর। এই নবনির্মিত আধুনিক ঘাটটি রাস্তা থেকেই নজর কাড়বে সকলের।
কেল্লার মাঠটি জনপ্রিয় পিকনিক স্পট। তবে কেল্লাটি এখন নদীগর্ভে প্রায় বিলীন হয়ে যেতে বসেছে। সবকিছু সংস্কার করে নতুন রূপে পর্যটকদের কাছে তুলে ধরলে আরও বেশি করে পর্যটক আসবে বলে মনে করছেন সকলেই।
Post Comment