West Bengal Salary Advance Scheme: মাসের বেতন আসার আগেই মিলবে অগ্রিম টাকা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্নের নতুন প্রকল্প

Last Updated:

West Bengal Salary Advance Scheme: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! এবার বেতনের টাকা অগ্রিম পাওয়ার সুযোগ, জানুন

মাসের বেতন আসার আগেই মিলবে অগ্রিম টাকা! (এআই ছবি)
মাসের বেতন আসার আগেই মিলবে অগ্রিম টাকা! (এআই ছবি)

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের। এবার মাসের বেতন পাওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী অগ্রিম টাকা নিতে পারবেন সরকারি কর্মীরা। এই সুবিধা দিতে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। প্রকল্পের নাম ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ (West Bengal Salary Advance Scheme)। এই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

নতুন এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে রাজ্যের সমস্ত নিয়মিত সরকারি কর্মী সুবিধা পাবেন। গ্রুপ এ, বি, সি এবং ডি—সব বিভাগের কর্মীদের জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। মূলত চিকিৎসা, সন্তানের পড়াশোনা, পারিবারিক প্রয়োজন কিংবা হঠাৎ কোনও আর্থিক সমস্যায় পড়লে কর্মীদের সাহায্য করতেই এই উদ্যোগ রাজ্যের।

দ্বিতীয়টি দীর্ঘমেয়াদি অগ্রিম। এক্ষেত্রে ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে কিস্তিতে টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকছে। তবে এই অগ্রিমের ক্ষেত্রে সুদ প্রযোজ্য হবে। কত টাকা অগ্রিম পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা কর্মীর আর্থিক পরিস্থিতি যাচাই করে ঠিক করবে। সর্বোচ্চ ঋণসীমা মাসিক হাতে পাওয়া বেতনের ৩০ গুণ। তবে প্রকল্পের অধীনে মোট মাসিক কিস্তি বেতনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

রাজ্য সরকারের বক্তব্য, জরুরি প্রয়োজনে কর্মীদের যাতে বেশি সুদে বাইরে থেকে টাকা ধার করতে না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণাধীন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। প্রকল্পটি বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment

You May Have Missed