ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?

কলকাতা: ধনতেরসের আগে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে কিছুটা স্বস্তির খবর রয়েছে ক্রেতাদের জন্য। ২৯ অক্টোবরের তুলনায় ৩০ অক্টোবর সকালে কলকাতার বাজারে কমল সোনার দাম। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দরও নিম্নমুখী। একইসঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে রুপোর দামও। উৎসবের মরশুমে সোনা-রুপো কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত ৩০ অক্টোবর সকাল ১০টা ২০ মিনিটের সূচক অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য কমে হয়েছে ১৩,৩৮০ টাকা। ২৯ অক্টোবর এই দাম ছিল ১৩,৫০৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রামে ১২৫ টাকা কমেছে ২২ ক্যারেট সোনার দাম।

অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য প্রতি গ্রামে ১২,৮১৫ টাকা। আগের দিন এই দর ছিল ১২,৯৩৪ টাকা। অর্থাৎ গ্রামে ১১৯ টাকা কমেছে।

২৪ ক্যারেটের ক্ষেত্রে ফাইন গোল্ড (৯৯৫)-এর প্রতি গ্রামের দাম ১৪,০৮৩ টাকা। বৃহস্পতিবার এই দর ছিল ১৪,২১৪ টাকা। অর্থাৎ গ্রামে ১৩১ টাকা পতন হয়েছে। ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। বৃহস্পতিবার প্রতি গ্রামের দর ছিল ১১,০৮৫ টাকা। শুক্রবার তা কমে হয়েছে ১০,৯৮৫ টাকা। অর্থাৎ গ্রামে ১০০ টাকা কমেছে।                           

সোনার পাশাপাশি বড়সড় পতন হয়েছে রুপোর দামেও। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম ২৯ অক্টোবর ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৩৮৩ টাকা। শুক্রবার সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৯৭ টাকা। অর্থাৎ একদিনে কেজিতে ৮,২৮৬ টাকা সস্তা হয়েছে রুপো।                             

ধনতেরসের আগে সোনা ও রুপোর দামে এই পতন ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে পারে। তবে মনে রাখতে হবে, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই। গয়না কেনার ক্ষেত্রে এর পাশাপাশি মেকিং চার্জও দিতে হয়। ফলে দোকান থেকে গয়না কেনার সময় চূড়ান্ত দাম কিছুটা বেশি হতে পারে।                                                           

Post Comment

You May Have Missed