রায়গঞ্জে AIIMS তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য, বড় ঘোষণা শুভেন্দুর

Last Updated:

AIIMS: উত্তরবঙ্গের মানুষের জন্য বড় ঘোষণা শুভেন্দুর! মুখ্যমন্ত্রী জানিছেন খুব শিগগিরই এইমস তৈরির জন্য কেন্দ্রের কাছে রাজ্যের তরফে পাঠানো হবে প্রস্তাব।

রায়গঞ্জে AIIMS তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
রায়গঞ্জে AIIMS তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রায়গঞ্জে এইমস (AIIMS) তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার। শুধু তাই নয়, কেন্দ্রের অনুমোদন-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জে এইমসের ভূমিপুজো করবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রায়গঞ্জে এইমস তৈরির যে দীর্ঘদিনের দাবি রয়েছে, তা পূরণের জন্য উদ্যোগী হবে তাঁর সরকার। বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই রায়গঞ্জে এইমস তৈরির দাবি রয়েছে। উন্নত চিকিৎসার জন্য জেলার বহু মানুষকে কলকাতা কিংবা রাজ্যের বাইরে যেতে হয়। ফলে রায়গঞ্জে এইমস গড়ে উঠলে উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রায়গঞ্জে এইমস তৈরির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসে প্রকল্পের ভূমিপুজো করবেন তিনি। তবে এইমস নির্মাণের জন্য জমি নির্বাচন, প্রকল্পের অনুমোদন কিংবা কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এদিন কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের এইমসের পাশাপাশি উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কথাও জানান শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, জেলার হাসপাতালগুলির চেহারা বদলে দেওয়া হবে। সব মিলিয়ে রায়গঞ্জে এইমস তৈরির দীর্ঘদিনের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর আশ্বাস নতুন করে প্রত্যাশা তৈরি করল উত্তর দিনাজপুরের মানুষের মধ্যে। এবার কেন্দ্রের কাছে রাজ্য কবে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় এবং সেই প্রস্তাবে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Previous post

পরিবার নিয়ে বিমানবন্দরে হেনস্থার মুখে কিংবদন্তি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন

Next post

রাশভারী মেজাজ উধাও…! বিজয়া সম্মিলনীতে সিভিকদের গানে মুগ্ধ, পিঠ চাপড়ালেন এসপি পাপিয়া সুলতানা

Post Comment

You May Have Missed