নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ কাজল শেখের! ‘অমুক মিষ্টি খাইয়েছে বলে…’ তোপ কুণালের

Last Updated:

কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা। ‘মিষ্টি খাইয়েছে বলে…’ মন্তব্য করে কটাক্ষ কুণাল ঘোষের।

নিরাপত্তা প্রত্যাহার কুণালের
নিরাপত্তা প্রত্যাহার কুণালের

কলকাতা: নিরাপত্তা প্রত্যাহার করার অভিযোগ তুললেন কাজল শেখ। তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বীরভূমের ঋত-পন্থী এই তৃণমূল বিধায়ক। এই বিষয়ে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিধায়ক হিসাবে নিরাপত্তা চাইলেন কাজল শেখ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ২০২১ সালে ৬ জন নিরাপত্তা রক্ষী ও পিএসও ছিলেন। ২০২৩ সালে জেলা সভাধিপতি হবার পরে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পান। ২০২৬ সালে শুরু থেকে তিনি ওয়াই প্লাস সিকিউরিটি পান। এর মাঝেই বাংলাদেশ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন কাজল। চলতি বছরের জুন মাসে সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বিষয়ের কথা জানান তিনি। কিন্তু,আজ বিধানসভা আসার পথে তার দুই নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে বলে তিনি জানান। আর এরপরেই বিষয়টি অধ্যক্ষকে জানাবেন বলে জানিয়েছেন

অন্যদিকে, কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন বেলেঘাটার বিধায়ক তথা কালীঘাট-পন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, “কাজল শেখের অভিযোগ শুনেছি। কেন তার নিরাপত্তা তুলে নেওয়া হল? বিধানসভায় সৌজন্য বিনিময় হবেই। অমুক মিষ্টি খাইয়েছে বলে নিরাপত্তা তুলে নেওয়া হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে ওদের ব্যবহার করে সরকার খেলছে। সরকার প্রমাণ করছে আমাদের অভিযোগ সঠিক। কাল দেখা হওয়া হয়তো পছন্দ হয়নি। তা বলে নিরাপত্তা তুলে নেওয়া হবে?”

প্রসঙ্গত, কিছুদিন আগেই মমতা-পন্থী দলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কাজল শেখ। আর তাতেই নতুন করে রাজনৈতিক জল্পনা বেড়ে যায়। সন্দীপন ও হামিদুলের পর আলোচনায় উঠে আসেন কাজল শেখ। দুর্গাপুজো শেষে বিজয়ায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খান তিনি। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি কাজল শেখ। কালীঘাট শিবিরের নেতা কুণাল ঘোষও জানিয়েছিলেন, অনেকেই যোগাযোগ রাখছেন। ফলে কাজল শেখের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছিল। কিন্তু, এর মাঝেই তাঁর এই নিরাপত্তা প্রত্যাহার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল!

Previous post

প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?

Next post

Axis Bank Rules: ১ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্কের নিয়ম, গ্রাহকদের উপর কী প্রভাব পড়তে চলেছে ?

Post Comment

You May Have Missed