প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?

কলকাতা: টলিউডে একটা দীর্ঘ সময় ধরে, নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। তবে সফরটা সহজ ছিল না একেবারেই, বারে বারে নিজেকে ভেঙেছেন, গড়েছেন তিনি। কখনও অভিনয়ের জন্য, সিনেমা সাফল্য না পাওয়ার জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি, কখনও আবার দর্শক তাঁকে ভালবেসেছেন, উদযাপন করেছেন। তবে কয়েক দশক ধরে যে তিনি যে টলিউডের প্রথম সারির নায়ক, সে কথা অস্বীকার করা যায় না কখনোই। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chattterjee)। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরলেন, প্রসেনজিৎ। 

প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা, সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ছবিটি দেখে, ছোট্ট প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে চেনা দায়। হাতে একটি খেলনা কুকুর নিয়ে, গাছের আড়াল থেকে তাকিয়ে রয়েছেন তিনি। মুখের একাংশ বের করে, খুব আগ্রহভরে তাকিয়ে রয়েছেন তিনি। সাদায় কালোয় এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘কিছু ছবি কেবল স্মৃতিচিহ্ন নয়, জীবনের ফেলে আসা এক অধ্যায়ের স্মারকও বটে। ‘ছোট্ট জিজ্ঞাসা’-র ছবিগুলি আমার কাছে ঠিক তেমনই। ছোট্টবেলার দিনগুলো আজও স্মৃতির পাতায় ভীষণ উজ্জ্বল। সেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। সময় পেরিয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনের মধ্যে চিরকাল থেকে যায়।’ প্রসঙ্গত, এই ‘ছোট্ট জিজ্ঞাসা’- ছবিটির হাত ধরেই একেবারে শৈশবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে একাধিক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, বহু ছবিতে অভিনয় করার পরেও, ছবি মুক্তির দিনটা টেনশনে থাকেন তিনি। ছবি সিনেমা একবার মুক্তি পাওয়ার পরেই, সেই সিনেমা নিয়ে নাকি ভাবা বন্ধ করে দেন তিনি। আগামী প্রোজেক্ট নিয়ে ভাবতে শুরু করেন। আগামী কাজে নতুন কী কী চমক দেওয়া যায়, সেটাই ভাবতে শুরু করেন। তবে প্রত্যেক ছবিতেই, নতুন চ্যালেঞ্জ এখনও খোঁজেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

আরও পড়ুন: BP Singh: পর্দায় ‘এসিপি প্রদ্যুমন’-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী

 



Post Comment

You May Have Missed