জোরকদমে চলছে মুনলাইট প্লাকিং, কেজি প্রতি কত দাম ‘এই’ চায়ের ? জানলে চমকে যাবেন
গত ছয় বছর ধরে এই বাগানে নিয়মিতভাবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ‘মুনলাইট প্লাকিং’ বা ‘ফুল মুন প্লাকিং’ নামে পরিচিত। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বছরে মূলত তিনবার এই বিশেষ পদ্ধতিতে পাতা তোলা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, দোল পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমার রাতে। কর্তৃপক্ষের মতে, পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকায় চা পাতার ভেতরের গুণাগুণ সক্রিয় থাকে। ফলে এই পাতার তৈরি চায়ের স্বাদ, গন্ধ ও অ্যারোমা সাধারণ চায়ের চেয়ে অনেকটাই আলাদা এবং উন্নত মানের হয়।
Post Comment