জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন পরেই, শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। ৬১ বছর পূর্ণ করবেন শাহরুখ। ২ নভেম্বর মন্নতের সামনে ভিড় জমে বরাবরই। বিশাল ফেন্সিংয়ের উপরে উঠে, নির্দিষ্ট জায়গা থেকে, অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। বিশেষ এই দিনটায় তারকাকে আরও একটু কাছাকাছি দেখার আগ্রহে প্রত্যেক বছরই মন্নতের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ। তবে এই বছর, দেখা যাবে না সেই চেনা ছবি। সূত্রের খবর, এবারের জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ খান। কিং খানের জন্মদিন কাটবে, দেশের বাইরেই। 

জন্মদিনে দেশে থাকছেন না শাহরুখ, তাহলে কী পরিকল্পনা?

আগামীতে শাহরুখ খানকে দেখা যাবে, কিংগ (King) সিনেমায়। এই ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন, কন্যা সুহানা। এর আগে ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুহানা, তবে বাবার সঙ্গে এই প্রথম বড়পর্দায় পা রাখছেন তিনি। এই ছবির টুকরো টুকরো ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন শাহরুখ। তবে এই সিনেমার শ্যুটিং এখনও সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর, একটি গানের শ্যুটিংয়ের জন্য লন্ডন যাওয়ার কথা শাহরুখের। সেই সময়ের মধ্যেই পড়ে গিয়েছে তাঁর জন্মদিন। ফলে বিশেষ এই দিনে, লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন শাহরুখ। প্রত্যেক বছরের মতো, তাঁকে মন্নতে এই বছর দেখা যাবে না। যদিও, বর্তমানে মন্নতে থাকছেন না শাহরুখ। সেখানে বেশ কিছু নির্মাণের কাজ চলছে। আর সেই কারণেই শাহরুখ তাঁর গোটা পরিবারকে নিয়ে একটি অন্য বাড়িতে রয়েছেন। মন্নতে আরও ২টি তলা যোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পরেই, ফের শাহরুখ তাঁর গোটা পরিবার নিয়ে সেখানে ফিরবেন।

অন্যদিকে, সদ্যই প্রকাশ্যে এসেছে ‘কিংগ’-র নতুন একটি পোস্টার। সেখানে শাহরুখকে দেখা যাচ্ছে একটি বাদামী কোট-প্যান্টে। তাঁর মাথার চুল সাদা এবং দাঁত দিয়ে একটি গোলাপ ধরে রয়েছেন তিনি। এই পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছিলেন, ‘আজ ফির ইয়াদ আয়া, কাতিল নেহি, আশিক হুঁ।’ চলতি বছরের শেষে, মুক্তি পাওয়ার কথা ‘কিংগ’। শাহরুখ জানিয়েছেন, এই সিনেমাটি ডিসেম্বর মাসের ২৪ তারিখে মুক্তি পাবে। 

 

 

আরও পড়ুন: Diljit Dosanjh: মিলল দিলজিতের কনসার্টের অনুমতি, কিন্তু রাখতে হবে ২০০০ নিরাপত্তারক্ষী! রয়েছে আরও নিয়মবিধি

 



Previous post

রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির… এ কী ভয়াবহ দৃশ্য! পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Next post

মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক

Post Comment

You May Have Missed