Bangla News: পিংলায় নাবালিকা বধূর রহস্যমৃত্যু! খুনের অভিযোগে গ্রেফতার স্বামী-শ্বশুর, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Bangla News: বিছানায় মিলল নাবালিকা গৃহবধূর দেহ, পিংলায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।

পিংলায় নাবালিকা বধূর রহস্যমৃত্যু (ফাইল ছবি)
পিংলায় নাবালিকা বধূর রহস্যমৃত্যু (ফাইল ছবি)

পিংলা: পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক নাবালিকা গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর পেয়ে বাড়িতে পৌঁছন পরিবারের সদস্যরা। সেখানে বিছানার উপর গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। এই ঘটনায় গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পিংলা থানার পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৭ নম্বর গোবর্ধনপুর অঞ্চলের কূলতাপাড়া এলাকার। মৃতার পরিবারের দাবি, গতকাল রাতে আচমকাই ফোন করে জানানো হয়, ওই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে বিছানার উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। মৃতার গালে চড় মারার দাগও ছিল বলে দাবি করেছেন তাঁরা।

মৃতার বাবা-মা অসুস্থ থাকায় তাঁর জেঠু শ্যামল কুমার মণ্ডল পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতার বাবার নাম ধনঞ্জয় মণ্ডল। পরিবারের দাবি, মৃতার স্বামী সুজিত ধাড়া কর্মসূত্রে বাইরে গিয়েছিলেন। তবে ঘটনার তদন্তে নেমে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিগ্বিজয় মাহালি

Post Comment

You May Have Missed